ইডেনের ড্রেসিং রুমে আগুন, ক্ষয়ক্ষত্যির আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ (Worldcup) শুরু হতে আর সেরি নেই। তার মধ্যেই বেশ কয়েকটি ম্যাচের সূচি বদল হয়ে গিয়েছে। তার মধ্যে চলছে স্টেডিয়ামগুলিতে সংস্কারের কাজ। এরই মাঝে ক্রিকেটের নন্দনকাননে ড্রেসিং রুমে আগুন লেগেছে। বুধবার গভীর রাতে ইডেনের (Eden Gardens) ড্রেসিং রুমে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

সিএবি সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১১টা ৫০ মিনিট নাগাদ অ্যাওয়ে ম্যাচের ড্রেসিং রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ইডেনের কর্মীরা। জানা গিয়েছে, ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে আচমকাই ধোঁয়া বের হয়। ওই ড্রেসিং রুমের ঠিক বাইরেই চলছিল ইডেনের পুনর্নিমাণের কাজ। মূলত, দমকলবাহিনী্র তৎপরতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ড্রেসিং রুমের ফলস সিলিংযের একাংশ ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকলের তরফে প্রাথমিক অনুমান করা হয়েছে যে, সট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে।

প্রসঙ্গত, বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ হবে। এর মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আদ্রিকার ম্যাচ। রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। ইতিমধ্যেই গত শনিবার আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছেন। তারপরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। যদিও এতে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছে সিএবি কর্তৃপক্ষ।

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী