ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফুটবল মাঠে রেফারির পকেট থেকে হলুদ বা লাল কার্ড বের করার দৃশ্য বহুদিনের পরিচিত। কিন্তু সেই চেনা ছবিতেই এবার প্রযুক্তির ছোঁয়া। উরুগুয়ের একটি ফুটবল ম্যাচে প্রচলিত কার্ডের বদলে খেলোয়াড়কে সতর্ক করতে ফোনের মতো দেখতে একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলেন রেফারি।  তবে কি এবার ফুটবলের ঐতিহ্যবাহী কার্ড দেখানোর নিয়মেও আসতে চলেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া? ডিজিটাল স্ক্রিনে কার্ড দেখানোর এই অভিনব পদ্ধতি ঘিরে শুরু হয়েছে আলোচনা। 

উরুগুয়ের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা কোপা উরুগুয়েতে বৃহস্পতিবার রেন্তিস্তাসের বিরুদ্ধে নাসিওনালের ম্যাচে এই অভিনব দৃশ্য দেখা যায়। রেফারি এদুয়ার্ডো ভারেইয়া এক ফুটবলারকে সতর্ক করার জন্য প্রচলিত হলুদ কার্ডের পরিবর্তে ফোনের মতো দেখতে একটি ডিজিটাল ডিভাইস তুলে ধরেন। মূলত রেফারিদের কাজ আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে REFe নামের একটি সংস্থা। সংস্থাটির পরিচালক মাউরো সাকো উরুগুয়ের রেডিও ‘এল এস্পেকতাদোর দেপোর্তেস’-কে জানান, ফুটবলের যে অংশটি এখনও অ্যানালগ পদ্ধতিতে পরিচালিত হয়, সেখানে প্রযুক্তির ব্যবহার চালু করাই তাঁদের লক্ষ্য।

কেন প্রয়োজন ডিজিটাল কার্ড?

মাঠে কোনও ফুটবলারকে হলুদ বা লাল কার্ড দেখানোর পর সাধারণত রেফারিকে সেই ঘটনার বিবরণ লিখে রাখতে হয়। পরে সেই তথ্য ডিজিটাল ব্যবস্থায় নথিভুক্ত করা হয়। এই হাতে লেখা ও তথ্য স্থানান্তরের প্রক্রিয়াকে সহজ করতেই নতুন ডিভাইস তৈরির পরিকল্পনা। উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় আগে এই ভাবনার সূত্রপাত। বৃষ্টির মধ্যে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে মাউরো সাকো এবং তাঁর সহ-পরিচালক দিয়েগো দে লা পেনা উপলব্ধি করেন, রেফারিদের হাতে লেখা নথি তৈরির পরিবর্তে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা সম্ভব। নতুন যন্ত্রটি ম্যাচের বিভিন্ন ঘটনা সময়ের উল্লেখ-সহ রেকর্ড করতে পারে। এর ফলে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের COMET প্ল্যাটফর্মে ম্যাচের আনুষ্ঠানিক তথ্য জমা দেওয়ার কাজ আরও সহজ হবে বলে আশা নির্মাতাদের। 

তবে, নতুন প্রযুক্তি ব্যবহারে সুবিধা থাকলেও কয়েকটি বাধাও সামনে এসেছে। তার মধ্যে অন্যতম হল ডিভাইসটির স্ক্রিনের দৃশ্যমানতা। সূর্যের আলোয় স্ক্রিন স্পষ্ট দেখা না যাওয়ায় আগের একটি পরীক্ষা বাতিল করতে হয়েছিল। সাম্প্রতিক ম্যাচেও গ্যালারিতে থাকা দর্শক এবং টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকদের একাংশের পক্ষে রেফারির সিদ্ধান্ত স্পষ্টভাবে বোঝা কঠিন হয়ে পড়ে।

‘তোমাকে সবসময় মিস করি’, স্মিতা পাতিলের ৭১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্বামী রাজ বব্বর

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

গন্ধরাজ সন্দেশের সুবাসে মাতবে মন, বাড়িতেই বানান সুগন্ধি মিষ্টি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

পুজোর সন্ধের আড্ডায় ঘরোয়া উপকরণে পাটপাতার বড়া বানিয়ে চমকে দেন অতিথিদের

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, হলুদ কার্ডের বদলে রেফারির হাতে দেখা গেল ইলেকট্রনিক কার্ড’

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের