আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের উচ্ছ্বাসের মাঝেই ফের আলোচনায় এবি ডি ভিলিয়ার্স। মুম্বইয়ের একটি মাঠে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে খেলতে দেখা গেল দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটারকে। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, ভক্ত ও স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে সময় কাটাচ্ছেন ডি ভিলিয়ার্স। শুধু ক্রিকেট খেলাই নয়, ভক্তদের সঙ্গে কথা বলা, ছবি তোলা এবং তাঁদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় ডি ভিলিয়ার্সকে। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় তারকা হওয়া সত্ত্বেও তাঁর এই সহজ-সরল আচরণ মুগ্ধ করেছে সকলকে। দীর্ঘদিন ধরেই বিনয়ী স্বভাব ও ভক্তদের প্রতি আন্তরিকতার জন্য পরিচিত তিনি। মুম্বইয়ের এই ম্যাচেও তার ব্যতিক্রম দেখা যায়নি। আরসিবি সমর্থকদের কাছেও ঘটনাটি ছিল অত্যন্ত আবেগঘন। বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিনের জুটি এবং দলের হয়ে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলে ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন ডি ভিলিয়ার্স। অনেক সমর্থকের মতে, আরসিবি-র বর্তমান সাফল্যের ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর মতো ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ডি ভিলিয়ার্সের জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি, তারই প্রমাণ মিলেছে এই ঘটনায়। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উদ্ভাবনী ব্যাটসম্যানকে এত কাছ থেকে পেয়ে রীতিমতো অবাক হয়ে যান ওখানকারস্থানীয় ক্রিকেটার এবং ভক্তরা। 

 

View this post on Instagram

 

A post shared by GHATKOPAR | Food, Lifestyle & community (@ghatkoparbuzz)

আরও পড়ুনঃ কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

আরসিবি সমর্থকদের কাছেও মুহূর্তটি ছিল বিশেষ আবেগের। দীর্ঘদিন ধরে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির অন্যতম ভরসা ছিলেন ডি ভিলিয়ার্স। তাই দলের ঐতিহাসিক আইপিএল জয়ের পর প্রিয় তারকাকে সাধারণ মানুষের সঙ্গে ক্রিকেট উপভোগ করতে দেখে খুশি সমর্থকরাও। ক্রিকেট মাঠে হোক বা মাঠের বাইরে, ভক্তদের সঙ্গেআত্মিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এবি ডি ভিলিয়ার্স যে এখনও অনন্য, মুম্বাইয়ের এই ঘরোয়া ম্যাচ তারই একটি উজ্জ্বল  উদাহরণ।

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন