এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সবুজ মেরুনের প্রতিপক্ষ কারা, জানা গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কোন কোন দলের বিরুদ্ধে খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেড তা জানা গেল। আজ শুক্রবারই প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস হয়েছে। গ্রুপ এ’তে পড়েছে মোহনবাগান। আসর ওই গ্রুপে রয়েছে ইরানের ট্যাক্টর এফসি, কাতারের আল ওয়াকরাহ এফসি এবং তাজিকিস্তানের এফসি রাভশানের সঙ্গে।

গত মরসুমে আইএসএল লিগ শিল্ড জেতার সুবাদে  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলার সরাসরি যোগ্যতা অর্জন করেছে সবুজ মেরুন ব্রিগ্রেড। যদিও সেই সৌভাগ্য হয়নি লাল-হলুদ ব্রিগেডের। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্লে-অফে তুর্কমেনিস্তানের অলটিন আসির কাছে ২-৩ ব্যবধানে হেরে যাওয়ায় সুযোগ হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। অলটিন আসিরের কাছে হেরে যাওয়ায় লাল-হলুদ ব্রিগেডকে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ মোহনবাগানের অন্যতম প্রতিপক্ষ কাতারের আল ওয়াকরাহ এফসির অধিকাংশ ফুটবলারই বিদেশি। গ্রুপে তারাই সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। ‘এ’ থেকে ‘ডি’ গ্রুপে রাখা হয়েছে পশ্চিম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির ক্লাবগুলিকে। অন্য দিকে ‘ই’ থেকে ‘এইচ’ গ্রুপে রাখা হয়েছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ক্লাবগুলিকে। খেলা হবে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। প্রতি গ্রুপের সেরা দু’টি দল উঠবে প্রি-কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় পর্ব থেকেই নকআউট।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই