মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জঙ্গিদের গুলি থেকে রক্ষা পাওয়া এই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল যখন আফগানিস্তান ক্রিকেট দলের বোলিং বিভাগকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন। তিনি জঙ্গিদের থেকে গুলিও খেয়েছিলেন। আফগানের প্রাক্তন সেই ফাস্টবোলার শাপুর জাদরান (Shapoor Zadran) বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী ক্রিকেটার বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন।

তালিবানি শাসন চলা আফগানিস্তান দেখিয়ে দিয়েছিল কীভাবে ২২ গজের ময়দানে নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান নিজেকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছে। এর নেপথ্যে যারা ছিলেন তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জানা গিয়েছে আফগানের প্রাক্তন এই খেলোয়াড়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর রক্তে শ্বেতকণিকার মাত্রা উদ্বেগজনক ভাবে কমে গিয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাতেই শরীরের প্রতিরোধ ক্ষমতা প্রায় ভেঙে পড়েছে। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাঁকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। শাপুর জাদরানের অসুস্থতার খবর পাওয়ার পরেই দেশ-বিদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে অনুগামীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন: মেয়েদের প্রিমিয়ার লিগে ঝড় তোলা লাস্যময়ী সঞ্চালিকা ইয়াশা সাগর কে?

আফাগান এই ক্রিকেটারের জীবন লড়াকু ছিল শুরু থেকেই। ২০১৭ সালে কাবুলে ভয়াবহ জঙ্গি হামলার সময় অজ্ঞাত পরিচয়ের আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আফগান ক্রিকেটের সাহসী মুখ হিসেবে শাপুরকে বিবেচনা করা হয়। মাত্র ৩৮ বছর বয়সেই তাঁর এই অসুস্থতা পরিবার পরিজনেরা কেউই মেনে নিতে পারছেন না। পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও সকলে আশা করছেন এবারেও তিনি মৃত্যুকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।  দীর্ঘ কেরিয়ারে শাপুর জাদরান আফগানিস্তানের হয়ে ৪৪ ওয়ানডে-তে ৪৩ উইকেট এবং ৩৬ টি–টোয়েন্টি ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন।  গত বছর জানুয়ারিতে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪