ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডোপিং কাণ্ডে বড় শাস্তি পেলেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার আসিফ খান। নিষিদ্ধ মাদক পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হওয়ার কারণে  তাঁকে ১৫ মাসের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া তাঁর নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড মেস্টেরোলোনের মেটাবোলাইট পাওয়া গিয়েছিল। 

আইসিসি জানিয়েছে, ৮ সেপ্টেম্বর ২০২৫-এ একটি আউট-অফ-কম্পিটিশন ডোপ টেস্ট নেওয়া হয়েছিল আসিফের। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তিনি আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেন। ওয়াডা (বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি) ও আইসিসির মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী   ১৫ মাসের শাস্তি মেনে নেন তিনি। এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে ৮ অক্টোবর ২০২৬ থেকে দলের সঙ্গে অনুশীলন বা কোনও ক্লাবের সুবিধা ব্যবহারের অনুমতি পাবেন আসিফ। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৮ ডিসেম্বর ২০২৬ থেকে।

শুধু নিষেধাজ্ঞাতেই শেষ নয়  ৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫-এ তাঁর প্রভিশনাল সাসপেনশন শুরু হওয়ার আগ পর্যন্ত সময়ের ব্যক্তিগত রেকর্ডগুলিপ বাতিল করেছে আইসিসি। এর ফলে ওই সময়ের ম্যাচে অর্জিত পয়েন্ট, পুরস্কারের অর্থ, পদক বা অন্যান্য পুরস্কার পেয়ে থাকলে সেগুলিও হারাতে হবে। ৩৬ বছর বয়সি আসিফ খান ২০২২ সালে UAE-র হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এখনও পর্যন্ত তিনি দেশের হয়ে ৩৮টি  এক দিনের ম্যাচ  এবং ৫৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ডোপিংয়ের এই শাস্তি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। 

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?