ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত জিততেই সঞ্জুকে শুভেচ্ছা পাকিস্তানি ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  রবিবার ইডেনে ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মরণ-বাঁচন লড়াই।  সূর্যকুমারদের উপর চাপ ছিল সবথেকে বেশি কারণ এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় ভারত। সেই চাপের   মধ্যে সঞ্জু স্যামসনের দুর্দান্ত অপরাজিত ৯৭ রানের ইনিংস ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দেয়। সঞ্জুর এই মাটি কামড়ে  থাকার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে গোটা দেশ। ভারতের এই ওপেনার শুধু দেশের মানুষের থেকে নয় বরং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাসিন্দারাও সঞ্জুর প্রশংসা করেছেন।  

ভারতকে জেতাতে সঞ্জুর এই লড়াই সীমান্তের ওপার থেকেও প্রশংসা কুড়িয়েছে। পাকিস্তানের অনেক সমর্থকই ভারতের এই ব্যাটসম্যানের ম্যাচ  জেতার মরিয়া  প্রচেষ্টার প্রশংসা করেছেন।   ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়, যার মধ্যে পাকিস্তানের অনেকেই   চাপের  মুখে ভারতীয় ব্যাটসম্যানের খেলার প্রশংসা করেছেন। অনেক পাকিস্তানি ভক্ত স্যামসনের রান তাড়া করার চেষ্টার  প্রশংসা করেছেন অনেকে আবার এই খেলাকে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় পারফরম্যান্সগুলির মধ্যে একটি বলে উল্লেখ করেছেন।  

আরও পড়ুন: ভারতকে সেমিতে পৌঁছে দিয়েও আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে পারেন সঞ্জু, কী কারণে?

একজন পাকিস্তান ভক্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সঞ্জু স্যামসন আজ রাতে দুর্দান্ত ইনিংস খেলেছে। বড় ম্যাচের মেজাজটা এমনই দেখাচ্ছে।”   আরেকজন ভক্ত ভারতের তারকা ক্রিকেটার সঞ্জুকে বিরাট কোহলির  সঙ্গে তুলনা করেছেন, যিনি চাপের মধ্যেও  দলকে জেতানোর ক্ষমতার জন্য পরিচিত। তিনি লিখেছেন,  “এই ইনিংসটি আমাকে বিরাট কোহলির রান তাড়া করার কথা মনে করিয়ে দিয়েছে — শান্ত, সুপরিকল্পিত এবং নির্ভীক।” আরেক পাক ভক্ত বলেছেন, “দলের ভেতরে-বাইরে থাকা সহজ নয়, কিন্তু সঞ্জু যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তখনই সুযোগটা কাজে লাগিয়েছে।  কুর্নিশ!” আরেক পাক ভক্ত ভারতীয় ব্যাটসম্যানের প্রশংসা করে লিখেছেন, “সঞ্জু স্যামসনের কী অসাধারণ ইনিংস! প্রতিদ্বন্দ্বিতা বাদ দিলেও, চাপের মুখে এটি ছিল সম্পূর্ণ খেলা।”রবিবারের ইনিংসটি কেবল ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়নি বরং সীমান্তের  অপারের দেশের ভক্তদের কাছ থেকেও প্রশংসা  কুড়িয়েছে। 

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা