মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের পর আনন্দে মাঠে মেতে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সমস্ত সদস্য। মাঠের মধ্যে যখন সকলে আনন্দ উপভোগে ব্যস্ত তখন ক্যামেরায়  ধরা পড়ে এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। যেখানে দেখা যায়, ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি এগিয়ে গিয়েছেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর কাছে। বিস্ময় বালকের কাঁধে হাত রেখে কিং কোহলি বেশ কিছু কথা বলছেন। সেটাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন বৈভব। সেই কথোপোকথন শুনে অনেকেই বলছেন কোহলি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বেবি বসের কানে দিয়েছেন গুরুমন্ত্র।

আইপিএল জুড়ে চর্চার একদিকে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, যিনি আরসিবিকে টানা দ্বিতীয়বার ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী, যে তাঁর ব্যাটিং দাপট দেখিয়ে চলতি মরশুমের আইপিএল কাঁপিয়ে দিয়েছেন।  তারপর আরসিবি জেতার পর বিরাট কোহলি ব্যক্তিগতভাবে বৈভব সূর্যবংশীর কাছে যান। সেই মুহূর্তটাই ভাইরাল হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট কাছে যেতেই বৈভব সূর্যবংশী তাঁর সঙ্গে হাত মেলান। অন্যদিকে কোহলিকে দেখা যায় তরুণ তারকার কাঁধে হাত রাখতে। দুজনেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুজনের মুখেই চওড়া হাসি ফুটে ওঠে। অনেকেই সেই ভিডিও দেখে বলছেন বৈভবের উদ্দেশ্যে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়ের বার্তা ছিল স্পষ্ট। সম্পূর্ণ মনোযোগই যে সাফল্যের চাবিকাঠি সেই মন্ত্রই রবিবার বৈভবকে দিয়েছেন কিং কোহলি। কেউ কেউ বলছেন ভাইরাল দৃশ্য থেকে বোঝা যাচ্ছিল, কোহলি চেয়েছিলেন ১৫ বছর বয়সী ক্রিকেটার যেন তাঁর কেরিয়ারে অনেক দূর যাওয়ার জন্য মনোযোগ অটুট রাখে। যদিও কোহলির কথা শোনা যায়নি, তবে তাঁর অঙ্গভঙ্গিই সবকিছু বলে দিচ্ছিল। বিরাটের কথা শুনে সূর্যবংশীকে ঘাড় নাড়িয়ে সহমত প্রকাশ করতেও দেখা যায়। 

প্রসঙ্গত, ফাইনালে গুজরাত টাইটানসের শুভমন গিল ও সাই সুদর্শন আউট হওয়ার পর, সূর্যবংশী অরেঞ্জ ক্যাপ বিজয়ী হিসেবে নিজের জায়গা পাকা করে নেন। মাত্র ১৫ বছর ৬৫ দিন বয়সে, রাজস্থান রয়্যালসের এই ওপেনার ইতিহাসের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপ বিজয়ী হিসেবে একটি নতুন আইপিএল রেকর্ড গড়েন।  এর আগের রেকর্ডটি ছিল গুজরাতের ওপেনার সাই সুদর্শনের দখলে, যিনি ২০২৫ সালে ২৩ বছর ২৩১ দিন বয়সে এটি জিতেছিলেন।

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের