ফের হারতে হল রাজস্থানকে, ৫ উইকেটে জিতল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের হারের মুখ দেখতে হল রাজস্থান রয়্যালসকে। এনিয়ে পর পর চার ম্যাচে হারের মুখ দেখতে হল সঞ্জু স্যামসনদের। রাজস্থানকে এবার শেষ ম্যাচ খেলতে হবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।অন্যদিকে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও পাঁচ উইকেটে জিতে যায় পঞ্জাব।

এদিন ১৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পঞ্জাব কিংস। প্রথম ওভারেই প্রভসিমরনকে আউট করে ট্রেন্ট বোল্ট। ৬ রানেই প্রথম উইকেট পড়ে যায়।এরপর রুসো ক্রিজে নেমেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে শুরু করে। বেয়ারস্টো সঙ্গ দেন। দুজনেই পর পর চার মেরে পঞ্জাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আবেশকে বল করতে নিয়ে আসে সঞ্জু। প্রথম ওভারেই আবেশের বলে আউট হয়ে যান রুসো। ওই ওভারেই আরও একটা উইকেট নিয়ে নেন আবেশ। আউট হয়ে যান শশাঙ্ক।২ উইকেট তাড়াতাড়ি হারিয়ে ফেলার পর রানের গতি কিছুটা মন্থর হয়ে যায় পঞ্জাব কিংসের ইনিংস। প্রথম ৬ ওভারে পঞ্জাব ৩৯ রান করে। এই ৩৯ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। এই পরিস্থিতিতে স্যাম কারেন ও জনি বেয়ারস্টো এক-দুই রান নিয়ে এগিয়ে নিয়ে যায়। ৭ ওভারে ৪৪ রান করে পঞ্জাব। এরপর বল করতে আসে এবারের আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের শিকারী যুজবেন্দ্র চাহাল। প্রথম ওভারে বল করতে এসেই বেয়ারস্টোকে আউট করেন চাহাল। বাউন্ডারি লাইন থেকে ক্যাচ ধরেন রিয়ান পরাগ। বেয়ারস্টো আউট হওয়ার পর ক্রিজে নামেন জীতেশ শর্মা। জীতেশ নেমেই অশ্বিনের বলে চার মারেন।৫০ রান করতেই ৯ ওভার পেরিয়ে যায়। যুজবেন্দ্র চাহাল ও আবেশ খানের বোলিং অ্যাটাককে খেলতে কিছুটা বেগ পেতে হয় স্যাম কারেন ও জীতেশ। তবে এরমধ্যেও মাঝেমধ্যে চার মেরে পঞ্জাবের ইনিংস এগিয়ে নিয়ে যায় এই দুই ব্যাটসম্যান।১৪ ওভারের মাথায় ট্রেন্ট বোল্টকে বোলিং করতে নিয়ে আসেন সঞ্জু স্যামসন। লক্ষ্য একটাই ছিল উইকেট নেওয়া ও স্যাম কারেন ও জীতেশ শর্মার জুটিকে ভাঙা। কিন্তু বোল্ট পারেননি। পরের ওভারে বল করতে আসেন অশ্বিন। অশ্বিনের বলে ছয় মেরে রানে গতি আনেন জীতেশ। এরপর আরো একটা ছয় মারেন কারেন। দুজনের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

শেষ পাঁচ ওভারে ৪২ রান দরকার ছিল পঞ্জাব কিংসের। বল করতে আনা হয় যুজবেন্দ্র চাহালকে। কিন্তু চাহালও স্যাম কারেনকে আটকাতে পারেনি। চাহালের বলে চার মারেন কারেন। এই ওভারেই দলকে সাফাল্য এনে দেন যুজবেন্দ্র। জীতেশ শর্মাকে আউট করেন। ভেঙে দেন কারেন-জীতেশের জুটি।জীতেশ আউট হওয়ার পর নামেন আশুতোষ শর্মা। পঞ্জাবের জেতার জন্য দরকার ছিল ২২ বলে ৩২ রান। আবেশ খানকে বল করতে আনেন সঞ্জু স্যামসন। কিন্তু তেমন প্রভাব ফেলতে পারেনি। এরপর সন্দীপ শর্মাকে বল করতে আনা হয়। সন্দীপের বলে ছয় মেরে লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যান কারেন। এরমধ্যে অর্ধশতরানও করে ফেলেন তিনি। এরপর আবেশের বলে আরো একটা ছয় মেরে জয়ের কাছাকাছি নিয়ে আসেন পঞ্জাব অধিনায়ক। এরপর ছয় মারেন আশুতোষ। এরপরের বলে এক রান নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাবের এই ব্যাটসম্যান।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত