সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জল্পনার অবসান। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন প্রাক্তন পেসার অজিত আগরকর। মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ৪৫ বছর বয়সী প্রাক্তন জাতীয় ক্রিকেটার পদত্যাগী প্রধান নির্বাচক চেতন শর্মার স্থলাভিষিক্ত হলেন।

গত ২২ জুন বিসিসিআইয়ের পক্ষ থেকে পদত্যাগী চেতন শর্মার জায়গায় নতুন নির্বাচক নেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত সপ্তাহেই ভারতের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন ক্রিকেটার অজিত আগরকর। ভারতীয় দলের হয়ে ২৬টি টেস্টের পাশাপাশি ১৯টি একদিনের ম্যাচও খেলেছেন অজিত আগরকর। দলের প্রয়োজনে একাধিকবার অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমের সদস্য হিসেবে জড়িত ছিলেন আগরকর। গত বৃহস্পতিবারই দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, অজিত আগরকর ও শেন ওয়াটসন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।

শেষ পর্যন্ত প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে চেতন শর্মার উত্তরসূরি হিসেবে বেছে নিল বিসিসিআইয়ের তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। বিসিসিআইয়ের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ‘সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি জমা পড়া আবেদন পত্র ঝাড়াই-বাছাই করে অজিত আগরকরকে নির্বাচক হিসেবে বেছে নিয়েছেন। তিনি নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। অজিত আগরকর নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত সিনিয়র নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে দুই প্রতিনিধি থাকলেন। কেননা, বর্তমানে নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হিসেবে রয়েছেন আর এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলা।

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক