নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া নিয়েই আগে থেকেই ছিল জোর জল্পনা।  নিজেকে আবারও প্রমাণ করে জাতীয় দলে ফিরতে মরিয়া এই তারকা ফুটবলার। তবে এরই মধ্যে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। ক্লাব সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে।  এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তদন্ত। 

জানা গিয়েছে, গত  রবিবার (৩ মে) অনুশীলনের সময় সান্তোস ক্লাবে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, অনুশীলন ম্যাচ চলাকালীন ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র দুর্দান্ত এক ড্রিবলে নেইমারকে কাটিয়ে এগিয়ে যান। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ইএসপিএন সূত্রে খবর, নিজেকে ‘অসম্মানিত’ মনে করে তীব্র প্রতিক্রিয়া দেখান নেইমার। অভিযোগ, উত্তেজনার বশে তিনি রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ক্লাবের অভ্যন্তরে আলোচনা শুরু হয় এবং সান্তোস কর্তৃপক্ষ তদন্তের সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, একই ক্লাবের দুই খেলোয়াড়ের মধ্যে একজন আরেকজনকে আক্রমণের বিষয়ে জানতে পারেছে। অভিযোগ উঠেছে নেইমার রাগের মাথায়  রবিনহোকে জুনিয়রকে পা দিয়ে ঠেলে ফেলে দেন। 

আরও পড়ুন: D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন চোট এবং ফর্মে না থাকার  কারণে এমনিতেই চাপে রয়েছেন নেইমার। সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা করে নিতে হলে তাঁকে মাঠে পারফরম্যান্সের পাশাপাশি আচরণেও সংযম দেখাতে হবে। এই ঘটনার জেরে ব্রাজিলের বিশ্বকাপ দলে তাঁর সুযোগ আরও কঠিন হয়ে পড়তে পারে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে ।  এই বিতর্ক কীভাবে নেইমারের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে  সেই দিকেও নজর থাকবে সকলের।  

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা