অনবদ্য হ্যাটট্রিক, ৬৬ বছরের রেকর্ড ভেঙে গোলের রাজা হলেন রোনাল্ডো

রেকর্ড গড়াটাকে যেন একপ্রকার অভ্যাসে পরিনত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ড গড়াটাকে যেন একপ্রকার অভ্যাসে পরিনত করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যক্তিগত রেকর্ডের ক্ষেত্রে বিশ্ব ফুটবলের এই মহাতারকার জুড়ি মেলা ভার। গত শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করলেন এক পর্তুগিজ। যার উপর ভিত্তি করে ম্যাচ জিতে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। স্পারদের ৩-২ ব্যবধানে হারাল রেড ডেভিলসরা। হ্যাটট্রিকের পাশাপাশি অস্ট্রিয়ার প্রাক্তন ফুটবলার জোসেফ বিকানকে টপকে গেলেন সিআর সেভেন। আর হয়ে উঠলেন সর্বাধিক গোলদাতা।

এতদিন পর্যন্ত বিকানের করা ৮০৫টি গোলই ছিল ফুটবলের ইতিহাসে সর্বাধিক। তবে শনিবার রোনাল্ডো সেই সংখ্যাটিকে ছাড়িয়ে সর্ব মোট ৮০৭টি গোল করে ফেলেন। সেই সঙ্গে ভেঙে গেল দীর্ঘ ৬৬ বছরের রেকর্ড। ১৯৫৬ সাল থেকে সর্বাধিক গোলের রেকর্ড ছিল বিকানের দখলে। যা ভাঙা প্রায় অসম্ভব ছিল বললেই চলে। তবে রোনাল্ডোর মতো তারকার ক্ষেত্রে যে কোনও কিছু অসম্ভব নয়। এর আগে আন্তর্জাতিক ফুটবলে গোল করার দিক দিয়ে ইরানের আলি দায়ির রেকর্ড ভেঙেছিলেন পর্তুগিজ অধিনায়ক। আর সবদিক মিলিয়ে গোল করার দিক থেকে রোনাল্ডো এবং বিকানের পরে রয়েছেন রোমারিও। তারপর এই তালিকায় চার নম্বরে রয়েছেন বিশ্ব ফুটবলের আরও এক তারকা লিওনেল মেসি (৭৫৯টি গোল)। ার পঞ্চম স্থানে রয়েছেন পেলে (৭৫৭টি গোল)।

বিকানকে টপকে নয়া রেকর্ড গড়ার পর রোনাল্ডো বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে ফেরার পর আমার প্রথম হ্যাটট্রিকটা করলাম। সত্যি, দারুন লাগছে। মাঠে নেমে দলকে জেতানোর চেয়ে বেশি আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না। আমরা যেকোনও দলকেই হারাতে পারি। সেটা ভুললে চলবে না’।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়