চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা বাড়ল বেঙ্গালুরু শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামার কথা চেন্নাই সুপার কিংসের। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। কিন্তু আবহাওয়া বাধ সাজতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বেঙ্গালুরুর কাছে মোটেও ভালো খবর নয়।

জানা যাচ্ছে, শুক্রবার থেকে টানা পাঁচ দিন বেঙ্গালুরুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শনিবার ম্যাচের নির্ধারিত সময়ে ৭৪ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি থাকবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে সেদিন রাতের দিকে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে। শুধু তাই নয়, রাতের দিকে বৃষ্টিও হতে পারে। এরফলে তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়ার এই পূর্বাভাস চিন্তায় ফেলে দিয়েছে বেঙ্গালুরু শিবিরকে। বৃষ্টির কারণে ম্যাচ যদি পুরোপুরি ভেস্তে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বেঙ্গালুরুর। অন্যদিকে চেন্নাইয়ের লাভ হবে। কারণ, এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে বেঙ্গালুরুর সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে ১৩ ম্যাচ খেলে চেন্নাইয়ের সংগ্রহ ১৪ পয়েন্ট। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে ২ দলই একটি করে পয়েন্ট পেয়ে যাবে। ফলে বেঙ্গালুরুর পয়েন্ট দাঁড়াবে ১৩-তে। অন্যদিকে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১৫। ফলে চেন্নাই প্লে অফে চলে যাবে। সেক্ষেত্রে বেঙ্গালুরুকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হবে।

ONGC-র পুনরায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানে আশা দেখছেন নদিয়ার বাসিন্দারা

স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরাতে কাতরাতে মৃত্যু যুবকের! বেড না পাওয়ার অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক