ইন্টার মায়ামিতে মেসির জার্নি নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে অ্যাপল

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। বার্সেলোনা ছেড়ে বেশ অনেকদিন হল তিনি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তবুও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। কারণ, তিনি লিওনেল মেসি। আর এবার অ্যাপল টিভি মেসির কাতার বিশ্বকাপ জয় নিয়ে ও আর্জেন্টিনার সাফল্য নিয়ে একটি চার পর্বের তথ্যচিত্র তৈরি করেছে। যা ইতিমধ্যেই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। তাই এবার ইন্টার মায়ামিতে মেসির জার্নি নিয়ে আরও একটি তথ্যচিত্র বানাতে চলেছে অ্যাপল টিভি।

পিএসজি থেকে মুক্ত হওয়ার পর অনেকেই ভেবেছিল মেসি আবার বার্সেলোনায় ফিরবেন। কিন্ত তা হয়নি। সৌদি ক্লাবেও যাননি। বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন এলএম টেন। কিন্তু কেন হঠাৎ ইন্টার মায়ামিকে বেছে নেন তিনি? এর উত্তর কিছুটা হলেও হয়তো এই তথ্যচিত্র থেকে মিলবে।

ইন্টার মায়ামির জার্সি গায়ে চাপিয়ে লিগস কাপে অভিষেক ম্যাচ খেলেন মেসি। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে দলকে অতিরিক্ত সময়ে গোল করে জয় এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এরপর পরপর তিনটি ম্যাচে জোড়া গোল করেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে মায়ামিতেও নিজের পায়ের জাদু চালাতে শুরু করে দিয়েছেন মেসি। তিনি মায়ামিতে যোগ দেওয়ায় বিশ্ব জুড়ে ইন্টার মায়ামির জনপ্রিয়তাও বেড়েছে। এমনকি আয়ও বেড়েছে ওই ক্লাবের। আর এবার ইন্টার মায়ামি ও মেসিকে নিয়ে এই তথ্যচিত্র নিঃসন্দেহে দর্শকমহলে আরও জনপ্রিয়তা এনে দেবে, তা বলাই যায়।

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক