অলিম্পিকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : অলিম্পিকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে উঠে গেল আর্জেন্টিনা। চিলিকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে অলিম্পিকে চূড়ান্ত পর্বে চলে গেল আর্জেন্টিনার অনুর্ধ ১৯ দলের খেলোয়াড়রা। এক ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত পর্বে উঠে গেল তাঁরা।

বছরটা মোটেই ভালোভাবে শুরু হয়নি আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্জেন্টিনার যুব খেলোয়াড়দের। চিলির বিরুদ্ধে অবশ্য আক্রমণাত্মক ভূমিকায় পাওয়া গেল আর্জেন্টাইন খেলোয়াড়দের। চিলির বিরুদ্ধে জোড়া গোল করছেন থিয়াগো আলমাদা। একটি করে গোল করেছেন সান্টিয়াগো কাসট্রো, অ্যারন কুইরস ও লুসিয়ানা গোনডো। তবে চিলির বিরুদ্ধে অবশ্য গোল পাননি নতুন মেসি হিসাবে খ্যাত ক্লদিও এচেভেরি। তবে পুরো ম্যাচেই পায়ের জাদু দেখিয়েছেন আর্জেন্টিনার যুব দলের এই মিডফিল্ডার।

অলিম্পিকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে মোট চারটি দল যেতে পারবে। আর্জেন্টিনা ছাড়াও অলিম্পিকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে চলে গিয়েছে ব্রাজিল ও প্যারাগুয়ে। এই চারটি দল প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুটি দলই যাবে প্যারিস অলিম্পিকের মূল পর্বে। আর্জেন্টিনা, ব্রাজিল ও প্যারাগুয়ের অলিম্পিকে বাছাইয়ের চূড়ান্ত পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ কোন দলটি যাবে, সেবিষয়টি অবশ্য নিশ্চিত হয়নি।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ