প্যারিস অলিম্পিকে খেলার ছাড়পত্র আর্জেন্টিনার, উচ্ছ্বসিত মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলকে হারিয়ে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেল অর্জেন্টিনা। ব্রাজিলের অনুর্ধ ২৩ দলকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনার যুবরা। অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত হাভিয়ের মাসচারেনোর দল। আর্জেন্টাইন যুবদের এই সাফল্যের পর তাঁদের অভিনন্দনবার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার যুবরা অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র আদায় করে নেওয়ায় অভিনন্দনবার্তা পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একইসঙ্গে অভিনন্দন পাঠিয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া।এখন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে প্রীতি ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন লিওনেল মেসি। সেখান থেকেই অভিনন্দনবার্তা পাঠিয়েছেন তিনি। ম্যাচ শেষের পর এক সময়ের সতীর্থ মাসচেরানোকে ফোনও করেছেন মেসি। সামাজিক মাধ্যমে তাঁর অভিনন্দনবার্তায় মেসি লিখেছেন, ভামোস, যার অর্থ দাঁড়ায় ছোটো। একইসঙ্গে হাততালির চারটি ইমেজিও দিয়েছেন মেসি।

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলার ব্যাপারে আগেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন লিওনেল মেসি। স্বভাবতই আর্জেন্টিনার যুবদের এই সাফল্য মেসির কাছে বড় ব্যাপার তা বলার অপেক্ষা রাখে না। মেসিকে খেলানোর ব্যাপারে আগ্রহী মাসচেরানো। তিনি জানিয়েছেন, লিও জাতীয় দলের খুব ভক্ত। ও ছোটদের খেলার বিষয়ও খোঁজখবর রাখে। মেসি যদি খেলতে চান, তাহলে তাঁকে নিতে চান তিনি।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ