চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম”, ৪৭তম শিরোপা জিতে সতীর্থদের সঙ্গে নাচলেন মেসি

নিজস্ব প্রতিনধি: ফুটবল আইকন লিওনেল মেসি নিজের সাফল্যের ঝুলিতে ভরলেন আরও একটি ট্রফি। ফুটবল ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে মেসি বললেন, ‘এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম’। এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়েছে ৩–১ গোলে। এই জয়ের পরেই সতীর্থদের সঙ্গে আনন্দে নেচে উঠলেন মেসি।

রবিবার ইন্টার মায়ামি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে এমএলএস কাপ জিতে নিলেন আর্জেন্টাইন এই তারকা। মেসির দুটি গোল মায়ামির জয় নিশ্চিত করে। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে উচ্ছ্বসিত দর্শকদের সামনে এই জয়ের উদযাপন শুরু হয়। তারপর ড্রেসিংরুমে প্রবেশ করে ইন্টার মায়ামির খেলোয়াড়রা চারদিকে শ্যাম্পেন ছড়িয়ে সাফল্য উদযাপন করেন। জয়ের আনন্দে খেলোয়াড়রা নাচতে থাকেন। সেই উৎসবে মেসি এবং মালিক ডেভিড বেকহ্যামও পরে যোগ দেন।

মেসি ইন্টার মায়ামিতে চুক্তিবদ্ধ হন যখন ক্লাবটি এমএলএসে পা রাখার জন্য লড়াই করছিল। ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় এখন তাদের আরেকটি ট্রফি এনে দিয়েছে। জয়ের পর বার্সেলোনার প্রাক্তন সতীর্থ জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস এবং লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন। খেলার পরে মেসি বলেন, “এটি সেই মুহূর্ত যার জন্য আমি অপেক্ষা করছিলাম এবং আমরা একটি দল হিসেবে জয়ের জন্য অপেক্ষা করছিলাম।” অন্যদিকে, ভ্যাঙ্কুভারের দলে ছিলেন থমাস মুলার। আলি আহমেদ অষ্টম মিনিটে ওকাম্পোর আত্মঘাতী গোল  রুখে  সমতা ফেরান মেসি।  মেসি সেই প্রত্যাবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করেন এবং মায়ামির অবস্থান সুসংহত করেন এবং সাফল্য নিশ্চিত করেন।

মেসি এমএলএসে যোগ দেন ২০২৩ সালের জুলাইয়ে। প্রথম মৌসুমে লিগস কাপ জিতলেও পৌঁছাতে পারেননি প্লে-অফে । ২০২৪ সালে রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন। তবে এতদূর এগিয়ে গিয়েও শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। লিগ চ্যাম্পিয়ন হলো মায়ামি। সেই সঙ্গেই মেসির সাফল্যের ঝুলিতে যোগ হলো ক্লাব ও দেশের হয়ে বিশ্ব রেকর্ড ৪৭তম ট্রফি। ৩৮ বছর বয়সেও মেসি যেন দুরন্ত ঘোড়া। মৌসুমে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট, প্লে-অফে মোট ১৫ গোল করেছেন, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। মায়ামি কোচ ও হাভিয়ের মাচেরানো মেসির এই সাফল্য নিয়ে বলেছেন, ‘পুরো মৌসুমেই তিনি ছিলেন অসাধারণ। শুধু সংখ্যায় নয়, দলের প্রতি দায়বদ্ধতায়ও ছিল। শেষ দুই, তিন বা চার ম্যাচে ও যেভাবে প্রেসিং ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। এটা প্রমাণ করে,  এই জয়টা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।’

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ