ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ফের প্রতিবাদী পাকিস্তান, কী করলেন সলমান আঘারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘করমর্দন’ বিতর্কের জ্বালা ভুলতে পারছে না পাকিস্তান। আগামিকাল রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে চির শত্রু ভারতের মুখোমুখি হবেন সলমান আলি আঘারা। তার আগের দিন শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন না পাকিস্তান শিবিরের কেউই। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দাবি মেনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণ না করার প্রতিবাদেই সংবাদমাধ্যমের সামনে আসেননি কেউ।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে সূর্যকুমার যাদবদের হাতে দুরমুশ হতে হয়েছিল সালমান আলি আঘাদের। তবে ওই লজ্জাজনক হারকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল করমর্দন বিতর্ক। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই সাজঘরে ফেরেন। তাঁরা ফেরার পরেই সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য দীর্ঘক্ষণ ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সূর্যদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরতে হয় তাদের।

এমন অপমান মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই বেনজির ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায তোলেন পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্তা মহসীন নকভি। তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে (যার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ) চিঠি লিখে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে হটানোর দাবি জানান। যদিও পিসিবি প্রেসিডেন্টের সেই দাবি নস্যা‍ৎ করে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেয়, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হবে না।

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল কালীঘাট তৃণমূল

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’