দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের জেদের কাছে মাথা নোয়ালো এসিসি, হাইব্রিড মডেলেই এশিয়া কাপ

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন ২০২৩-এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে। পিসিবির হাইব্রিড মডেলকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই টুর্নামেন্টের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। এবং ভারত ও পাকিস্তানের ম্যাচটি হবে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। উল্লেখ্য, চলতি বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখে এবং চলবে ১৭ তারিখ অবধি।

উল্লেখ্য, চলতি বছরের পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে ভারত খেলবে না বলে পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। এরপরই পিসিব-র পক্ষ থেকে নাজম শেঠি বলেন, ভারত পাকিস্তানে খেলতে না এলেও হাইব্রিড মডেল অর্থ্যাৎ ভারত কোনও নিরপেক্ষ দেশে তার ম্যাচগুলি খেলতেই পারে। তাঁর এই সিদ্ধান্ত নিয়েই দীর্ঘদিন জল্পনা চলছিল। এরপরই পাকিস্তান ঘোষণা করে তাঁরা ভারতে আয়োজিত বিশ্বকাপের আসরে খেলতে নাও আসতে পারে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পবই টনক নড়ে আইসিসির। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিরা এসে কথা বলেন পাক ক্রিকেট কর্তাদের সঙ্গে। এছাড়া ২০২৫-এর চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল মান্যতা দিল পিসিবির-সিদ্ধান্তকে।

তবে পিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারত এবং পাকিস্তানের ম্যাচটি যাতে আরবের মাটিতে দেওয়া হউক। কিন্তু সেই সময় আরবে গরম থাকবে ফলে দুই দেশেরই ম্যাচ খেলতে অসুবিধা হবে বলে পাকিস্তানের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বাংলাদেশ। এবং শ্রীলঙ্কা চেয়েছিল একান্তই যদি পাকিস্তানে এশিয়া কাপ না হয় তা হলে তাদের দেশে পুরোট টুর্নামেন্টটাই আয়োজন করতে। কিন্তু শেষ অবধি তা আর বাস্তবায়িত হল না।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে মোট ছটি দেশ অংশ নেবে। ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপ থাকলেও, অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ