এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের সূচি প্রকাশ্যে এল। বুধবার এশিয়ান গেমস কর্তৃপক্ষের তরফে পুরুষ ও মহিলা ক্রিকেটের ম্যাচের দিনক্ষণ জানানো হয়েছে। সূচি অনুযায়ী, দুই বিভাগেই ফাইনালের আগে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হলে তা হতে পারে একেবারে ফাইনালে।

মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭সেপ্টেম্বর। ভারত প্রথম ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ জাপান। ম্যাচ শুরু সকাল ১০টা ৩০ মিনিটে। ভারত জিতলে ২০ সেপ্টেম্বর একই সময়ে সেমিফাইনালে নামবে। মহিলাদের ক্রিকেটের ফাইনাল হবে ২২ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে। পুরুষদের প্রতিযোগিতা শুরু হবে পরে। ২৮ সেপ্টেম্বর যোগ্যতা অর্জনকারী একটি দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে ১ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে সেমিফাইনালে নামবে ভারত। ফাইনাল হবে ৩ অক্টোবর।

পুরুষদের বিভাগে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। বাকি চারটি দল আসবে যোগ্যতা পর্ব থেকে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে রয়েছে হংকং, চিন, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের সেরা দু’টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। মহিলাদের বিভাগে আটটি দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। ভারত-জাপান ম্যাচের বিজয়ী খেলবে বাংলাদেশ-চিন ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। অন্য দিকে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-তাইল্যান্ড ম্যাচের বিজয়ীরা মুখোমখি হবে। ফলে দুই বিভাগেই ফাইনালের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথের দরজা বন্ধ।

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা