কুম্বলের রেকর্ড ভেঙে নয়া নজির অশ্বিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আরও একটি রেকর্ড গড়লেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন অশ্বিন। ভারতের মাটিতে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল কুম্বলে। এবার কুম্বলের সেই রেকর্ড ভেঙে দিলেন অফ স্পিনার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলের সামনে দাঁড়াতেই পারল না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা মারেন অশ্বিন। প্রথমে বেন ডাকেট ও পরে ওলি পোপকে আউট করেন এই অফস্পিনার। এরপরই নয়া রেকর্ড গড়লেন অশ্বিন। ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের রেকর্ড। এতদিন ধরে অনিল কুম্বলে ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। কুম্বলে ভারতের মাটিতে দাঁড়িয়ে ৩৫০টি উইকেট নিয়েছিলেন। এবার সেই রেকর্ড ছুঁয়েই ফেললেন অশ্বিন। এখানেই থেমে থাকলেন না। এই ইনিংসেই অনিল কুম্বলেকে পেরিয়ে এগিয়েও গেলেন। এজিন ওলি পোপকে আউট করার পর জো রুটকেও বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি অশ্বিন। ব্যক্তিগত ১১ রানের মাথায় রুটকে প্র্যাভিলিয়ানে ফেরান তিনি। এরপর বেন ফোকস যখন ক্রিজে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিলেন, তখনও ক্রিজে টিকে থাকতে দেননি অশ্বিন। শেষপর্যন্ত জেমস অ্যান্ডারসনকেও শূন্য রানে আউট করেন ভারতের এই অফ স্পিনার। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বেসামাল করে দেন অশ্বিন। ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে অশ্বিনের সংগ্রহ ৩৫৩টি উইকেট। 

অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানকে চাপে ফেলার ব্যাপারে কুলদীপ যাদবের ভূমিকাও কম নয়। জ্যাক ক্রলি যখন শতরানের দিকে এগোচ্ছিলেন, তখন ক্রলিকে হারিয়ে ছন্দপতন ঘটালেন কুলদীপ। অধিনায়ক বেন স্টোকসকেও মাত্র চার রানে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে ওলি রবিনসন বড় রান গড়ার জন্য মুখ্য ভূমিকা নিলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই রবিনসনকে আউট করে দেন কুলদীপ যাদব। অশ্বিনের পাশাপাশি চার উইকেট নেন কুলদীপ।

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪