কনুইয়ে গুরুতর চোট, বাকি দুই টেস্টে বাদ ওয়ার্নার, ফিরছেন দেশে

করতে হয়েছে স্ক্যান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ।

কনুইয়ে গুরুতর চোট পেয়েছে ডেভিড ওয়ার্নার। চোটের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্ট ম্যাচে ওয়ার্নার খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে মঙ্গলবার এই খবর দেওয়া হয়েছে। 

বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল দিল্লিতে। সেই ম্যাচে কনুইয়ে গুরুতর চোট পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্রাথমিক চিকিৎসায় সাময়িক স্বস্তি পেলেও এক্সরে রিপোর্টে দেখা গিয়েছে ওয়ার্নারের কনুইয়ের হাড় ভেঙেছে। তাই, তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, বাকি দুটি টেস্টে ডেভিড ওয়ার্নার খেলতে না পারলেও  তিনটি একদিনের সিরিজে ওয়ার্নার খেলবেন। 

চার টেস্ট ম্যাচের সিরিজে ভারত দুটি ম্যাচে জয়ী হওয়ায় অস্ট্রেলিয়া এমনিতে চাপে। সেই চাপকে আরও বাড়িয়ে তুলল ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি। দ্বিতীয় টেস্টে ওয়ার্নার কনুইতে চোট পাওয়ায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। পরিবর্তিত হিসেবে মাঠে নামেন ম্যাথু ব়্যানশ্য।  ডেভিড ওয়ার্নারের চোট পাওয়ার ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মহম্মদ সিরাজের বাউন্সারের লাইন বুঝতে ভুল করায় বল প্রথমে আঘাত করে কনুইতে। কনুইতে লেগে বল আঘাত করে হেলমেটে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঠেই বসে পড়েন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া টিম ম্য়ানেজমেন্ট জানিয়েছে, চোট গুরুতর হওয়া ডেভিড ওয়ার্নারের স্ক্যান করতে হয়। স্ক্যানিং রিপোর্ট বলছে, কনুইয়ের হাড়ে চিড় ধরেছে।  

আরও পড়ুন হেলমেটে তিনবার লাগল সিরাজের বাউন্সার, গুরতর চোট ডেভিড ওয়ার্নারের

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪