ব্রিসবেন টেস্টের আগে করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রিসবেন টেস্টের আগে করোনা থাবা বসাল অস্ট্রেলিয়া শিবিরে। করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও মিডল অর্ডার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, গ্রিন সুস্থ থাকলে আগামীকাল থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে খেলবেন।

অ্যাডিলেড টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছে গ্রিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ব্যাটিং করেছেন চার নম্বরে। প্রথম ইনিংসে অবশ্য নিজেকে কাজে লাগাতে পারেননি। মাত্র ১৪ রানে আউট হয়ে যান গ্রিন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সুযোগ পাননি তিনি। তবে ব্রিসবেন টেস্ট শুরুর মুখে গ্রিনের করোনা আক্রান্তের খবর মেলায় চিন্তায় অস্ট্রেলিয়া শিবির।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, নেগেটিভ রিপোর্ট আসার আগে পর্যন্ত ক্যামেরন গ্রিন ও ম্যাথু ম্যাকডোনাল্ডকে দল থেকে আলাদাই রাখা হবে। তবে টেস্টে অংশ নিয়ে বাধাপ্রাপ্ত হবেন না গ্রিন। সেইসঙ্গে ম্যাকডোনাল্ডও থাকতে পারবেন দলের সঙ্গে। উল্লেখ্য, ক্যামেরন গ্রিন ও ম্যাকডোনাল্ডের পাশাপাশি অ্যাডিটেড টেস্টের পর থেকে করোনায় ভুগছিলেন ট্রাভিস হেড। তবে তিনি সম্প্রতি সুস্থ হয়েছেন। তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য