মেলবোর্নে ইংল্যান্ডের কাছের হারের পর দল থেকে দুই ক্রিকেটারকে বাদ দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজে ৫-০ জয়ের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। ঘরের মাঠে অত্যন্ত খারাপ খেলেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর অজিভূমে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। দু’দিনেরও কম সময়ে বক্সিং ডে টেস্ট জিতে স্টোকস অ্যান্ড কোং অজিদের দর্পচূর্ণ করেছে। সেই হারের পরে পঞ্চম টেস্টের আগে দল থেকে দুই ক্রিকেটারকে বিদায় দিল বিউ ওয়েবস্টার এবং জশ ইংলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মেলবোর্নে দু’দিনে খেলা শেষ হওয়ার পর খোদ নির্মাতাই অবাক হয়ে গিয়েছেন।

আগামী ৪ জানুয়ারি থেকে পঞ্চম টেস্ট শুরু হবে ডনিতে। এই টেস্ট থেকে বাদ দেওয়া হলেও ওয়েবস্টার এবং ইংলিস বিগ ব্যাশ লিগে খেলতে পারেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। দুই ক্রিকেটার নিজেদের দল হোবার্ট হারিকেন্স এবং পার্‌থ স্কর্চার্সে যোগ দেবেন। জানিয়ে রাখা ভালো, অ্যাশেজের একটিও টেস্টে খেলেননি ওয়েবস্টার । অন্যদিকে ইংলিস দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেললেও তেমন ভালো রান করতে পারেননি।

আরও পড়ুন:  কেরিয়ারে শুরুতে ধাক্কা কোচ সৌরভের! জঘন্য ব্যাটিং ডোবাল প্রিটোরিয়া ক্যাপিটালসকে

অন্যদিকে মেলবোর্নে দু’দিনে দুইপক্ষের মিলিয়ে ৩৬টি উইকেট পড়া নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। এই ঘটনায় অবাক পিচ নির্মাতা ম্যাট পেজ। তিনি বলেছেন, “প্রথম দিন ২০টা উইকেট পড়ার পর আমি খুবই আঘাত পেয়েছিলাম। এক দিনে এতগুলো উইকেট! কোনও দিন এমন টেস্ট দেখিনি। আশা করি ভবিষ্যতেও দেখতে হবে না।” তিনি আরও বলন, “দু’দিন ধরে বিরাট উত্থান-পতন হয়েছে খেলায়। তবে আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেব। আরও ভাল কিছু করার চেষ্টা করব। যেমনটা করেছিলাম গত বছর। আমরা যে আরও শক্তিশালী হয়ে ফিরব সেটা নিয়ে কোনও সন্দেহ নেই।”

অ্যাশজ টেস্টের প্রথম দিনই ২০ উইকেট পড়ে যায় যা ১১৬ বছরে রেকর্ড। ১৯০৯ সালে শেষ বার এই ঘটনা ঘটেছিল। ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ইংল্যান্ড। তবে পিচ নিয়ে বিতর্ক শুরু হয়। পিচ দেখে ক্রিকেটরা শুরুতেই অবাক হয়ে যান। মেলবোর্নের উইকেটে ১০ মিলিমিটার ঘাস ছিল। পিচ দেখে দু’দল থেকে বাদ দেওয়া হয় স্পিনারদের। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শুধু পেসারদের নিয়েই খেলতে নামে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম