চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়ার মাটিতেই আগামী টি-২০ বিশ্বকাপের আসর

দুবাইতে মহাসমারহে শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ। বিশ্বের তাবড় তাবড় দলদের হারিয়ে সেরার মুকুট উঠেছে অষ্ট্রেলিয়ার মাথায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইতে মহাসমারহে শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ। বিশ্বের তাবড় তাবড় দলদের হারিয়ে সেরার মুকুট উঠেছে অষ্ট্রেলিয়ার মাথায়। টি-২০ বিশ্বকাপের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অষ্ট্রেলিয়া। ফাইনালে ওয়ার্নার ও মার্শদের ঝোড়ো ব্যাটিং খড়কুটোর মত উড়ে গিয়েছে উইলিয়ামসন- বোল্টরা। মরু শহরে বিশ্ব চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়াকেই তাই পরবর্তী আয়োজক দেশ হিসেবে রাখল আইসিসি। ২০২২ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে অষ্ট্রেলিয়াতে। যার জন্য মোট সাতটি মাঠ নির্বাচন করেছে আইসিসি। ২০২২ অক্টোবরের ১৬ তারিখ থেকে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত চলবে ক্রিকেটের এই সীমিত ওভারের টুর্নামেন্ট।

মোট সাত জায়গায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের খেলাগুলি। ৪৫ টি ম্যাচ রয়েছে, যা অ্যাডলিড, সিডনি, ব্রিসবেন, হবার্ট, পার্থ, গেলং ও মেলবোর্নে হবে বলেই আইসিসি জানিয়েছে। ২০২২-এর ১৩ নভেম্বর মেলবোর্নে হবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। আগামী বছরের টুর্নামেন্টে সেরা ১৬ দলে প্রবেশ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। দুই প্রাক্তন টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের খারাপ পারফরমেন্সের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাঁদের প্রতিপক্ষ দেশ নামিবিয়া ও স্কটল্যান্ড, ২০২২ ফেব্রুয়ারি ও জুন-জুলাই মাসে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।

২০২০ সালে টি-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার জন্য দুবছর পিছিয়ে দিতে হয় টুর্নামেন্ট। করোনা পরিস্থিতি উন্নত হতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আরবের মাটিতে বিশ্বকাপের টুর্নামেন্টের স্থান ঘোষণা করা হয়। যার ফাইনালে উঠেছিল অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর সেই বড় ম্যাচেই নিজেদের রং দেখিয়ে নিউজিল্যান্ডকে হেলায় উড়িয়ে প্রথমবারের জন্য টি-২০ চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়া।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য