লড়েও প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হারল ক্যারিবীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হল ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ২০২ রানেই থেমে গেল ক্যারিবীয় ইনিংস। আর এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

হোবার্টে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই খুনি মেজাজে ব্যাট করতে থাকেন ডেভিড ওয়ার্নার। ৩৬ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ওয়ার্নারের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি আর একটি ছক্কায়। অন্য ওপেনার জশ ইংলিশ ২৫ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন। যদিও মিডল অর্ডারের ব্যাটাররা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ছয় নম্বরে ব্যাট করতে নামা টিম ডেভিড ১৭ বলে ৩৭ রান করেন। ম্যাথু ওয়েডের ব্যাট থেকে আসে ১৪ বলে ২১ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্দ্রে রাসেল ৪২ রান খরচ করে ৩টি উইকেট নেন। আলজেরি জোসেফ নেন ২ উইকেট।

জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। ৫১ বলে দুজনে ৮৯ রান তোলেন। কিং ৩৭ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন। চার্লস করেন ২৫ বলে ৪২ রান। এর পরে শাই হোপ ও নিকোলাস পুরান জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। শাই হোপ ৮ বলে ১৬ করে আউট হয়ে যান। শেষ দুই ওভারে জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার ছিল ৪০ রান। জেসন হোল্ডার মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিলেন। যদিও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ১৫ বলে ৩ চার আর ২ ছক্কার সাহায্যে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৮ উইকেটে ২০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য