ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শনশিপের ট্রফি জয় অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: না এবারও হল না। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে ট্রফি জিতল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দূরন্ত বল করে বোলান্ড তিনটি উইকেট ও লায়ন চার উইকেট ঝুলিতে পোড়েন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন বিরাট কোহলি।

এ যেন ঠিক গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি। তবে চলতি বছরে প্রতিপক্ষ দল ও ভেন্যু ছিল ভিন্ন। কিন্তু ফলাফল রইল সেই একই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারত গতবার  আট উইকেটে পরাজয় মেনেছিল নিউজিল্যান্ডের কাছে, আর এইবার হার মানল অস্ট্রেলিয়ার কাছে। তবে লর্ডসের মাঠে নয়, এবার রোহিতরা হারল ওভালের মাঠে।

চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সামনে ৪৪৪ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই যেন বিপদের মুখে পড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র রোহিত, বিরাট ও রাহানে কিছুটা চেষ্টা করলেন ঠিক কথাই কিন্তু সেই চেষ্টা বৃথাই গেল। গত শনিবার ভারতের তিন টপ অর্ডার ব্যাটার রোহিত, শুভমন ও পূজারা ফিরে যান প্যাভেলিয়নে। যে পূজারার ওপর এত আশা করেছিলেন টিম ম্যানেজম্যান্ট সেই পূজারাই সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন পর পর দুই ইনিংসে।

রবিবার খেলা শুরু হওয়ার আগে থেকেই অনেকেই স্বপ্ন বুনতে শুরু করেছিলেন দুই ভারতীয় ব্যাটসম্যান রাহানে ও বিরাটকে নিয়ে। কিন্তু তাঁদের সেই স্বপ্ন অধরাই থেকে গেল। দিনের শুরুতেই বিরাটকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন এই টুর্নামেন্টে অজিদের হয়ে দূরন্ত বল করা বোলান্ড। অর্ধ্বশতরান থেকে মাত্র ১ রানে দূরে থেকেই সাজঘরের পথ ধরেন তিনি। এখানেই অজি বোলার রোহিতদের বুঝিয়ে দেন যতই তোমরা চেষ্টা করো এবারও ট্রফি জয় তোমাদের অধরাই থেকে যাবে।

বিরাট আউট হতেই পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায় ভারতের। কিন্তু তবুও একবার কিছুটা হলেও আশা ছিল রাহানের ওপর। কিন্তু না প্রথম ইনিংসের মতো ব্যাট হাতে রাহানে চেষ্টা করলেন বটে, তবে দ্বিতীয় ইনিংসে সফল হলেন না। মাত্র ৪৬ রান করেই তাঁকে সাজঘরে ফিরতে হল ক্যারির বলে স্টার্কের হাতে ধরা পড়ে।

এরপর বাকি ব্যাটসম্যানদের পক্ষে আর এই বিশাল রানের টার্গেট পূরণ করা সম্ভব হল না। শেষ পর্যন্ত ২০৯ রানের হারের লজ্জা নিয়েই খালি হাতে টেমসের পার থেকে এবারও ফিরতে হল রোহিতদের। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৩৪ রানে।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪