বল বিকৃতিতে সায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের, বিস্ফোরক অভিযোগ

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন: বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হয়েছিল ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির ঘটনায় জড়িত থাকায় এক বছরের নির্বাসন শাস্তি পোহাতে হয়েছিল ত‍ৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এবার ওই বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকেও কাঠগড়ায় তুললেন ওয়ার্নারের ম্যানেজার জেমস আরস্কিনে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছেন, ‘বল বিকৃতির অনুমোদন দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই পদাধিকারীর।’ যদিও ওই দুই পদাধিকারীর নাম ফাঁস করেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে ওয়ার্নারের ম্যানেজার জানিয়েছেন, ২০১৬ সালে হোবার্ট টেস্টে হারার পরেই বল বিকৃতির প্রস্তাব নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাঁদের বক্তব্য ছিল, বল বিকৃতি করায় হোবার্ট টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছে। এর যোগ্য জবাব হল রিভার্স সুইং এবং তার জন্য বল বিকৃতির প্রয়োজন।’ দুই ক্রিকেটারকেই তখন বলা হয়, ‘প্রয়োজনে তোমরাও বল বিকৃত করো।’

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি বেশ কয়েকজন মহান ক্রিকেটারকে অসংখ্য ক্রিকেট ভক্তের কাছে ভিলেন হিসেবে উপস্থাপিত করেছে জানিয়ে জেমস আরস্কিনে বলেন, ‘যাদের খলনায়ক হিসেবে গোটা বিশ্ব জানে, তাঁরা কেউ খলনায়ক নন। আসল সত্য অনেকেই জানেন না।’ ওয়ার্নারের ম্যানেজারের বিস্ফোরক দাবি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু