ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন ১৬ বছর বাদে স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন। একজন পিএসজিকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। আর একজন ২২ বছরের খরা কাটিয়ে আর্সেনালকে ইংলিস প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে সাহায্য করেছেন। এবার বর্ষ সেরা কোচ হিসেবে ‘ব্যালন ডি’অর’ জেতার লড়াইয়ে সামিল হয়েছেন তিনজন। আর ওই তিন জন হলেন লুইস দে লা ফুয়েন্তে, মিকেল আর্তেতা ও লুইস এনরিকে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যালন ডি‘রের সব ক্যাটাগরির মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল।‘ তালিকায় বর্ষ সেরা কোচ হওয়ার লড়াইয়ে পাঁচ জনের নাম রয়েছে। তাঁরা হলেন, অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জেতানো উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতানো ভেসোঁ কম্পানি, লুইস দে লা ফুয়েন্তে, মিকেল আর্তেতা ও লুইস এনরিকে। তবে মূল লড়াইটা হয়তো হবে এনরিকে, আর্তেতা ও দে লা ফুয়েন্তের মধ্যে।

যে লড়াইয়ে নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন দে লা ফুয়েন্তে। কেননা তাঁর প্রশিক্ষণেই জুলাইতে বিশ্বকাপ জিতেছিল ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিধর দেশ স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছিলেন গাভি-লামিনে ইয়ামালরা। পুরো আসরে অবিশ্বাস্য দাপুটে ফুটবল খেলে, আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

বর্ষ সেরা কোচ হওয়ার অন্যতম দাবিদার ২২ বছর বাদে আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আর্তেতা। তাঁর প্রশিক্ষণে আগের তিন মরশুমে দারুণ ফুটবল উপহার দিয়েছিল আর্সেনাল। কিন্তু শেষটায় বারবার গড়বড় হয়ে যাচ্ছিল। কিন্তু গত মরশুমে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে ট্রফি জিততে সমর্থ হয়। আর্তাতার শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপেও ফাইনালে উঠেছিল। যদিও শিরোপা জয় অধরা থেকে গিয়েছিল।

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের