Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজস্থান নয়, বেঙ্গালুরুর জয়ের সম্ভাবনা বেশি, মনে করছেন গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার প্লে অফের আরেক ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে রাজস্থান ও বেঙ্গালুরুর মধ্যে এই ম্যাচ এক পেশে হবে বলেই মনে করছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তাঁর মতে, জেতার ব্যাপারে রাজস্থান রয়্যালসের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

রাজস্থান রয়্যালস এবারের আইপিএলের প্রথম দিকে একের পর এক ম্যাচ জিতে দুর্ধর্ষ পারফরমেন্স করলেও শেষ চারটি ম্যাচ হেরে যায়। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পর পর ৬টি ম্যাচ জিতে এবার প্লে অফে খেলতে নামছে। এই পরিস্থিতিতে কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাসকার জানান, ‘গত ১১ দিন না খেলা সত্বেও কলকাতা নাইট রাইডার্স যেভাবে গত প্লে অফ ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, ঠিক সেভাবে রাজস্থান রয়্যালসকে স্পেশাল পারফরমেন্স করতে হবে। অন্যদিকে বেঙ্গালুরুর পর পর ৬টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে। এই পরিস্থিতিতে ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের ভালো পারফরমেন্স করতে হবে। সেক্ষেত্রে রাজস্থান ও বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ একপেশে হতে চলেছে। বেঙ্গালুরুর জয়লাভের সম্ভাবনা বেশি।‘

উল্লেখ্য, বুধবার রাজস্থান ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ যে দল জিতবে, সেই দলের সঙ্গে খেলা হবে সানরাইজার্স হায়দরাবাদের। আগামী শুক্রবার হবে সেই ম্যাচ। পর পর চারটি ম্যাচ হারার পর রাজস্থান দলের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরেছে। যশ বাটলার না থাকায় এদিনের ম্যাচে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই পরিস্থিতি রাজস্থানের খেলোয়াড়রা কি খেলায় ফিরতে পারবে, এখন সেটাই দেখার।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত