ভারতীয় ফুটবলের উন্নতিতে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে বার্সা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের ফুটবলের উন্নতি করতে গেলে দরকার ইয়ুথ ডেভলপমেন্ট করা। বার বার প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি বিদেশি কোচরাও এই কথা বলে এসেছেন। এবার সেই ইয়ুথ ডেভলপেমেন্টের কাজে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে মেসির পুরেনা ক্লাব বার্সালোনা। খুব শীঘ্রই অফিশিয়ালভাবে এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্রের খবর, ক্যাম্প ন্যুর এই ক্লাবটির সঙ্গে গাঁটছড়া বাঁধার প্রক্রিয়াটি অনেক দিন ধরেই চলছিল। তবে জানা গিয়েছে, দুই ক্লাবের মধ্যে এখনও চুক্তি হয়নি। খুব সম্ভবত তা তাড়াতাড়ি করার প্রক্রিয়া চলছে।

সবুজ-মেরুণ সূত্র মারফত জানা গিয়েছে, বার্সার কর্তারা নাকি মোহনবাগানের কাছে আর্থিক কিছু শর্ত আরোপ করেছেন। তা নিয়েই এখন কথাবার্তা চলছে দুই প্রধানের মধ্যে।

এই প্রক্রিয়া কার্যকর হলে বার্সার হয়ে ভারতে আসবেন পাঁচ সদস্যের একটি দল। যাঁরা ভবিষ্যতের তারকা বেছে নেবেন। এবং বছরে ওই প্রতিনিধি দল তিনবার ভারত সফরে আসবেন জুনিয়রদের প্রশিক্ষণ দিতে। এই দলে থাকবেন দুজন কোচ এবং একজন ফিজিও।

আরও জানতে পড়ুন: আইপিএল-এ কেকেআর ম্যাচে জার্সি বিতর্ক নিয়ে সিএবিকে চিঠি ইস্টবেঙ্গলের

আসলে মোহনবাগান কর্তারা চাইছেন যদি নিজেদের জুনিয়র ফুটবলাদের তৈরি করে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে সিনিয়র দল তৈরি করতে আর অন্য দলের খেলোয়াড়দের দলে নিতে হবে না। কিন্তু তা বলে বার্সালোনাকে কেন পছন্দ কর্তাদের?

এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, আসলে আমাদের বর্তমান কোচ হুয়ান ফার্নান্দো নিজে বার্সার বাসিন্দা। তিনি বার্সার ফুটবল স্টাইলটাকেই বেশি পছন্দ করেন। তাই বার্সালোনার সঙ্গেই ইয়ুথ ডেভলপমেন্টের জন্য চুক্তি করতে চাইছেন কর্তারা। এখন দেখার কত তাড়াতাড়ি মোহনবাগান কর্তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হয়।

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী