হারের কষ্ট ছাপিয়ে মেসির থেকে জীবনের সেরা উপহার পেলেন ভোজনিহা, ভাসলেন আবেগে

Share:

নিজস্ব প্রতিনিধি: যেকোনও খেলাতেই হার-জিত থাকে। তবে ফুটবলে সব গল্প জয়-পরাজয়কে ঘিরে হয় না। কখনও কখনও ম্যাচ শেষ হওয়ার পরের কয়েকটি মুহূর্তই হয়ে ওঠে সমগ্র টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর স্মৃতি। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিহার জীবনেও তেমনই এক অবিস্মরণীয় অধ্যায় লিখে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াই শেষে যখন মাঠ ছাড়ছেন ফুটবলাররা, তখন একটাই ইচ্ছা ছিল ভোজনিহার। শৈশবের আদর্শ লিওনেল মেসির সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলবেন। কিন্তু তিনি যা পেয়েছেন তা কল্পনারও বাইরে।

ভোজনিহা ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি কাছে যেতেই মেসি তাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন। এরপর হাসিমুখে বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলরক্ষক। তোমার দেশের মানুষের তোমাকে নিয়ে গর্ব করা উচিত।’ বিশ্বফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের মুখে এমন প্রশংসা শুনে আবেগে ভাসেন কেপ ভার্দের এই গোলরক্ষক। তাঁর কথায়, কেরিয়ারে অসংখ্য ম্যাচ খেললেও এমন স্বীকৃতি খুব কম ফুটবলারের ভাগ্যেই জোটে। আবেগঘন সেই মুহূর্তে ভোজনিহাও মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’ এরপর সাহস করে আরেকটি অনুরোধ করেন তিনি। মেসির সঙ্গে জার্সি বদল করতে চান। সেই অনুরোধও ফিরিয়ে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। মেসি হেসে বলেন, ‘অবশ্যই, টানেলের ভেতরে তোমাকে জার্সিটি দেব।’

আরও পড়ুন:  বিশ্বকাপে শেষ ষোলোয় কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত

উল্লেখ্য, একজন ফুটবলারের কাছে তাঁর প্রিয় খেলোয়াড়ের সঙ্গে জার্সি বিনিময় শুধু একটি স্মারক নয়, বরং সারাজীবনের স্মৃতি। আর সেই জার্সির সঙ্গে যখন জুড়ে যায় প্রশংসা, সম্মান এবং একটি আন্তরিক আলিঙ্গন, তখন সেই স্মৃতি হয়ে ওঠে অমূল্য। স্কোরবোর্ডে হয়তো কেপ ভার্দে হেরে গিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে ভোজনিহা জিতে নিয়েছেন এমন একটি মুহূর্ত, যা তিনি সারাজীবন মনের কোণে যত্নে সাজিয়ে রাখবেন।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪