যুবভারতীতে সাংবাদিকদের ব্যাগ তল্লাশির নামে ‘হেনস্থা’ বিধাননগর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান সুপার লিগে শনিবার রাতে যুবভারতীতে মুখোমুখি হয়েছে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। ‘মিনি ডার্বি’ মানেই আলাদা উত্তাপ। ফলে বাড়তি নজরদারি থাকা স্বাভাবিক। কিন্তু সেই নজরদারির নামে কার্যত সাংবাদিক হেনস্থার অভিযোগ উঠেছে বিধাননগর পুলিশের বিরুদ্ধে। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে যুবভারতীতে যাওয়া সাংবাদিকদের বৈধ কার্ড থাকা সত্বেও একাধিক স্তরে তল্লাশি চালানো হল। দীর্ঘদিন ধরে যুবভারতীতে ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকরা এমন হেনস্থায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘সাংবাদিকরা জঙ্গি নাকি?’

নিরাপত্তা অবশ্যই জরুরি। বিশেষ করে কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাবের ম্যাচ মানেই আবেগের বিস্ফোরণ। অতীতে ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা অশান্তিতে গড়ানোর নজির রয়েছে। কিন্তু সেই অশান্তির খলনায়ক তো দুই দলের সমর্থকরা। কোনও সাংবাদিক ঝামেলা পাকিয়েছেন, এমনটা কখনও শোনা যায়নি। অথচ সেই সাংবাদিকদেরই সন্দেহের চোখে দেখছেন বিধাননগর পুলিশের অতি উ‍ৎসাহী পুলিশ আধিকারিকরা। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আসার সময়ে এমন ত‍ৎপরতা দেখা যায়নি কেন? ওই দিন কেন সমর্থকদের ইট, লাঠি নিয়ে মাঠে ঢুকতে দেওয়া হয়েছিল? নাকি বিধাননগর পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার কারণে সাংবাদিকদের নিজেদের ‘ক্ষমতা’ বোঝাতে এদিন অতি ত‍ৎপর হয়েছিল পুলিশ।  

মিনি ডার্বির উত্তাপ মাঠে সীমাবদ্ধ থাকুক—এটাই চাইবেন সমর্থকরা। কিন্তু মাঠের বাইরে পুলিশের ভূমিকা নিয়েও যে আলোচনার ঝড় উঠেছে, তা অস্বীকার করার উপায় নেই। কলকাতার ফুটবল যেমন আবেগের, তেমনই নাগরিক দায়বদ্ধতারও—আর সেই ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার