চোট গুরুতর, আসন্ন দুটো সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ, কতদিন মাঠের বাইরে থাকবেন?

সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই পন্থের মাঠে নামার ছাড়পত্র পাবেন তিনি। তাই এতদিন মাঠের বাইরে থাকার জন্যে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না পন্থ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করলেও বড় ধাক্কা খেয়েছে ভারত। ম্যাঞ্চেস্টারে পায়ে গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ। তাঁর পায়ের হাড়ে চিড় ধরেছে। ফলে ওভালে খেলতে পারেননি পন্থ। তাঁর চোটের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম ইনিংসেই ক্রিস ওকসের বলে পন্থের পায়ে লেগেছিল। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। পা ফুলে গিয়েছিল তাঁর। কিন্তু সেই অবস্থাতেই পরের দিন ব্যাট করেছিলেন তিনি। অনেক কষ্ট হলেও হাল ছাড়েননি তিনি। যদিও ওভালে তিনি খেলেননি। কিন্তু ভারতীয় উইকেটরক্ষকের এমন হাল দেখে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। কিন্তু এখনও ঠিক হন নি পন্থ, তাঁকে আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। সেই কারণে দুটো সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। কিন্তু মাঠের বাইরে থাকতে হবে পন্থকে?

একটি প্রতিবেদন অনুযায়ী, পন্থের পায়ে অস্ত্রো পচারের প্রয়োজন না হলেও তাঁর চোট সারতে এখনও ছয় সপ্তাহ বা দেড় মাস সময় লাগবে। তাও এ কটা দিন মাঠের বাইরেই থাকতে হবে ঋষভকে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে চোট সারার পরেও মাঠে নামতে আরও কিছু দিন সময় লাগবে তাঁর। পাশাপাশি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থতার পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেতে হবে তাঁকে। তাই পন্থকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই পন্থের মাঠে নামার ছাড়পত্র পাবেন তিনি। তাই এতদিন মাঠের বাইরে থাকার জন্যে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না পন্থ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ২৮ তারিখ পর্যন্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ রয়েছে ভারতের। প্রথম টেস্ট হবে ২ থেকে ৬ অক্টোবর। দ্বিতীয় টেস্ট হবে ১০ থেকে ১৪ অক্টোবর। সুতরাং কোনও টেস্ট সিরিজেই পন্থের মাঠে নেমে খেলার সম্ভাবনা নেই।

তবে এতে সমস্যা হওয়ার কথা নয় ভারতের। কারণ সঞ্জু স্যামসন গত কয়েকটা সিরিজে পন্থের জায়গা নিয়েছেন। এছাড়াও উইকেটরক্ষক-ব্যাটারের দৌড়ে রয়েছেন জীতেশ শর্মার মতো দাপুটে খেলোয়াড়রা। ফলে এশিয়া কাপে ঋষভ পন্থকে নিয়ে খুব একটা মাথাব্যাথা নেই গৌতম গম্ভীর, অজিত আগরকর দের। তবে ভারতের টেস্ট দলের প্রথম পছন্দ পন্থ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁকে চান নির্বাচক প্রধান ও কোচ। তাই পন্থ না খেলতে পারলে তাঁর জায়গায় দুই টেস্টে খেলবেন ধ্রুব জুরেল। ওভালেও পন্থের অবর্তমানে তিনিই খেলে ছিলেন।

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর