প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটারের পুত্রের সঙ্গে বিগ বস খ্যাত অভিনেত্রীর বাগদান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগ বস খ্যাত অভিনেত্রীর সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের পুত্র অনিরুদ্ধ শ্রীকান্ত। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে কান পাতলেই। বিগ বস খ্যাত অভিনেত্রী সংযুক্তার সঙ্গে বাগদান নিয়েই চলছে চর্চা। বাবা প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও জাতীয় দলে খেলার সুযোগ পাননি অনিরুদ্ধ । তবে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

যার সঙ্গে বাগদান নিয়ে জল্পনা চলছে সেই বিগ বস খ্যাত সংযুক্তা একজন ভারতীয় অভিনেত্রী যিনি মালায়ালাম এবং তেলেগু ছবিতে তার কাজের জন্য পরিচিত। চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তিনি বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন। তবে, সম্প্রতি, তার ব্যক্তিগত জীবনই সকলের নজর কেড়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী প্রেম এবং বিয়েকে আরও একটি সুযোগ দিতে প্রস্তুত। অভিনেত্রী বেশ কিছুদিন ধরে ক্রিকেট জগতের ব্যক্তির  সঙ্গে যুক্ত রয়েছেন বলেই শোনা যাচ্ছিল। এই গুঞ্জন তীব্রতর হয়েছে যে, অভিনেত্রী চেন্নাই সুপার কিংসের প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট ধারাভাষ্যকার অনিরুদ্ধ শ্রীকান্তের সঙ্গে বাগদান সারছেন। যদিও  প্রথমে ভক্তরা এটিকে কেবল গুজব বলে মনে করেছিলেন তবে অভিনেত্রী দীপাবলি উদযাপনের সময় অনিরুদ্ধের সঙ্গে একটি ছবি শেয়ার করলে সম্পর্কের জল্পনায় ঘি পড়ে।

বিগ বস তামিল সিজন ৪-এ অংশগ্রহণকারী হিসেবে খ্যাতি অর্জনকারী সংযুক্তা প্রথমে মডেলিং ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার শুরু করেন। ২০০৭ সালে তিনি মিস চেন্নাই খেতাব অর্জন করেন, যা বিনোদন জগতে তার যাত্রার সূচনা করে। তবে, বিগ বসের পরে তাঁর মায়াবী হাসি এবং স্বভাব তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তামিল সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তবে  সংযুক্তার আগে বিয়ে হয়েছিল। তাঁর প্রাক্তন স্বামী তামিল ছবির পরিচালক কার্তিক শঙ্কর । দু’জনের এক ছেলেও রয়েছে। অন্যদিকে ২০১২ সালে আরতি বেঙ্কটেশের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রীকান্তের। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।

বিশ্বকাপজয়ীর পুত্র হলেও অনিরুদ্ধ তাঁর ক্রিকেট কেরিয়ারে সেভাবে সাফল্য পাননি। তিনি খেলেছেন ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ। ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১২৫৭ রান ও ৯.৪৫ গড়ে করেছেন ১০৩১ রান। আইপিএলে চেন্নাই সুপার কিংসে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন। মাত্র একটি ম্যাচ খেলেন ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে । বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে তাঁকে দেখা যায় ক্রিকেট ময়দানে।

পরিবারের গোপন কথা বাইরের কাউকে বলবেন না, সমস্যা বাড়তে পারে..

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের