বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার বুমরাহ, বর্ডার গাভাসকর ট্রফিতে উঠে এল ‘মাঙ্কিগেটে’র স্মৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছিলেন জশপ্রীত বুমরাহ। ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহ ভারতীয় বোলারকে উদ্দেশ্য করে উচ্চকন্ঠে বলেন ‘প্রাইমেট’। যার অর্থ ‘বানর’। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল ক্রিকেট দুনিয়ায়। উঠে এসছিল বর্ডার গাভাসকর ট্রফিতে ফিরে আসছে হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডসের বিতর্কিত ‘মাঙ্কিগেট’ কলঙ্কের স্মৃতি। ব্রিসবেনের দ্বিতীয় দিনে ৫ ওভার বল করে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। খরচ করেছিলেন মাত্র ৪ রান। বিশ্বের সেরা বোলারের থেকে তো এরকম বোলিংই আশা করা উচিত। তাছাড়া বুমরাহ তো প্রাক্তন অধিনায়কও। পারথ টেস্টের নেতৃত্বে ছিলেন তিনি। সেই কথা মনে করিয়ে দেন ব্রেট লি।

ঈশা গুহা বুমরাহকে ‘প্রাইমেট’ বলে বসেছিলেন। যার অর্থ ‘বানর’। ইংরেজ ধারাভাষ্যকার বলেন, ‘হ্যাঁ, ও তো এমভিপি। তাই না ? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরাহ ফিট থাকবে কিনা, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।’

হঠাৎ ঈশা গুহ কেন এমন আচমকা মন্তব্য করলেন, তার কোনও উত্তর মেলে নি আজও। এই নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ক্রিকেটভক্তরা। আর সেই প্রসঙ্গেই ফিরে আসছে ‘মাঙ্কিগেট’ কাণ্ডের স্মৃতি।

উল্লেখ্য, ২০০৮ সালে সিডনিতে এই ঘটনার সূত্রপাত। যেখানে অজি অলরাউন্ডার সাইমন্ডসের অভিযোগ ছিল হরভজন তাঁকে ‘মাঙ্কি’ বলেছেন। সেই বিতর্কের আগুন দীর্ঘদিন জ্বলেছে। বুমরাহকে ‘প্রাইমেট’ বলা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪