২৮০ দিন পর শতরান, ধোনির মাঠে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: সেঞ্চুরি করতে না পারলেও রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি রেকর্ড ৫২তম ওয়ানডেতে করলেন সেঞ্চুরি। ভাঙলেন শচীন তেন্ডুলকরের ‘বিশ্ব রেকর্ড’।

২৮০ দিন পর শতরান করলেন কোহলি। সেই সঙ্গেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে শচিনের রেকর্ড ভাঙলেন। এর আগে শেষ বারশতরান করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই শতরান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম শতরান হল তাঁর। অভিজ্ঞ এই ভারতীয় ব্যাটসম্যান ১০২ বলে সাতটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেছেন। রাঁচিতে এটি ছিল তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক কোহলির মাইলফলক অর্জনের জন্য অপেক্ষা করেছেন। জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি  করলেন তিনি।

আরও পড়ুন: ইডেনের স্মৃতি ফিরল রাঁচিতে, সেঞ্চুরি করার পরেই বিঘ্নিত বিরাটের নিরাপত্তা! স্তম্ভিত সকলে

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারতের হয়ে ৫২তম ওয়ানডে সেঞ্চুরি করার পর বিরাট কোহলি ১৩৫ রানে আউট হন। কোহলি ১১টি বাউন্ডারি এবং সাতটি ছক্কা হাঁকিয়ে শচিন তেন্ডুলকরের একক ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। ৪৬ ওভার শেষে ভারত ৩১৩/৫ তে পৌঁছেছে, ক্রিজে রয়েছেন স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। এর আগে, রোহিত শর্মা ৫৭ রান করে ওয়ানডে ইতিহাসে সর্বাধিক ছক্কার রেকর্ড ভেঙে পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির রেকর্ড ব্রেক করেন। শুভমন গিলের অনুপস্থিতিতে, কে এল রাহুল ভারতের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, প্রোটিয়ারা টেম্বা বাভুমাকে বিশ্রাম দিয়েছে এবং নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। শুরু থেকেই ফর্মে ছিলেন রোহিত-কোহলি। তারা ১০০ রানের জুটিও গড়েছিলেন। রোহিত শর্মার আউট হওয়ার পর ইনিংস ধীর হয়ে যায়, রুতুরাজ গায়কোয়াড় এবং ওয়াশিংটন পরপর আউট হন। তবে ১০০ রান করার পরেই ফর্মে ফেরেন কোহলি। রান তোলার গতি পুনরুদ্ধার করে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা