শনিবার ব্যাট হাতে শেষ বার মাঠে নামছেন মনোজ তিওয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী শনিবার রনজিতে বিহারের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। এটাই চলতি মরশুমে বাংলার শেষ ম্যাচ। তবে এই ম্যাচ মনোজ তিওয়ারির পক্ষে বিশেষ উল্লেখযোগ্য। কারণ এই ম্যাচ দিয়েই ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানবেন মনোজ। বাংলার অধিনায়ককে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচে সংবর্ধিত করবে সিএবি।

কীভাবে সংবর্ধিত করা হবে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারিকে। জানা গিয়েছে, বিরাট কোহলিকে যেভাবে জন্মদিনের দিন সোনার ব্যাট উপহার দেওয়া হয়েছিল, সেই একইভাবে মনোজ তিওয়ারিকেও দেওয়া হবে সোনার ক্রিকেট ব্যাট। সেই ব্যাটে সিএবির লোগো তো থাকছেই, এরইসঙ্গে থাকছে প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রান করার জন্য মনোজকে বিশেষ বার্তা। সতীর্থরা মনোজের হাতে এই উপহারটি তুলে দেবেন বলে পরিকল্পনা করেছে। উল্লেখ্য, ২০০৪ সালে রনজি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ক্যারিয়ার শুরু করেছিলেন মনোজ তিওয়ারি। ক্রিকেটের পাশাপাশি ইতিমধ্যে রাজনীতিতেও পা রেখে ফেলেছেন বাংলার অধিনায়ক।

নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে নামার আগে বাংলার অধিনায়ক জানান, ‘আমি কিছুটা আবেগপ্রবণ মানুষ। তাই ম্যাচের শেষ দিন হয়ত একটু আবেগপ্রবণ হয়ে পড়ব। তবে এখন বিহারের বিরুদ্ধে ম্যাচের কথাই ভাবতে চাইছি। আমাদের এবারের রনজিটা ভালো যায়নি। দুটো ম্যাচ আবহাওয়ার জন্য হাতছাড়া হয়েছে। ওগুলো না হলে হয়ত এই অবস্থা হত না।‘ জানা গিয়েছে, আসন্ন রনজি ম্যাচে মুকেশ কুমারকে বাংলার হয়ে খেলাতে পাওয়া যাবে। মনোজের মতে, ‘মুকেশকে পাওয়াটা আমাদের কাছে একটা মস্ত বড় পাওনা।‘

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

পাহাড়ি কুয়াশা আর সবুজ চা বাগান, ছুটি কাটাতে চলুন উত্তরবঙ্গের পুবং

পুজোয় শহরের কোলাহল এড়াতে চান? ঢুঁ মারতে পারেন বিষ্ণুপুরে

আউশগ্রামের মাজি পরিবারের পুজোয় দেবীকে দেওয়া হয় সাত শাকের ভোগ

রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়ে গড়লেন দুর্গা, কলেজ পড়ুয়ার অভিনব প্রতিমা এবার মণ্ডপে

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী