টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রিজওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অবশেষে হাজির মাহেন্দ্রক্ষণ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ দ্বৈরথের টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান দলের প্রথম একাদশে একটি পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়া ফখর জামানের জায়গায় দলে এসেছেন ইমাম উল হক। ভারতীয দল অবশ্য অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দল নিয়েই মাঠে নামছেন রোহিত শর্মা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য পাকিস্তান এগিয়ে। এখনও পর্যন্ত ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি ৫ বার মুখোমুখি হয়েছে। পাকিস্তান জিতেছে তিনটিতে। পক্ষান্তরে ভারত জয় পেয়েছে দুই ম্যাচে। তবে আইসিসির সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি সাক্ষাতে বাবর আজমদের চেয়ে অনেকটাই এগিয়ে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। তার মধ্যে ভারত জয় পেয়েছে ১৭টিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে চারটিতে। একদিনের বিশ্বকাপে দুই দল আটবার মুখোমুখি হয়েছে। এক বারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮টির মধ্যে ৭টিতে জয় ভারতের।

হাইভোল্টেজ দ্বৈরথে এক ইতিহাস গড়ার হাতছানি রয়েছে ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির সামনে। বাবরদের বিরুদ্ধে মাত্র ১৫ রান করলেই তিনি একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মালিক হবেন। পিছনে ফেলবেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর ও শ্রীলঙ্কার কুমার সঙ্গক্কারাকে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের