সেমিতে মুখোমুখি দুই দুর্ভাগা দল,ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে যাবে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : লাহোরে বুধবার(৫ ফেব্রুয়ারি)শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে এটাই আসরের শেষ ম্যাচ হওয়ায় সকলের নজর রয়েছে লাহোরে।টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্টই রবিবার দুবাইয়ে থাকতে বাধ্য হয়েছে।এদিন নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপসেরা হওয়ায় দুবাইয়ের প্রথম সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসাবে পায় অস্ট্রেলিয়াকে। না খেলেই দুবাই থেকে লাহোরে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ক্রিকেটের দুই দুর্ভাগা দলই বলা চলে। প্রোটিয়ারা শেষ মুহূর্তে জেতা ম্যাচ হেরে বসার অভ্যাসের কারণে ‘চোকার্স’ তকমাই পেয়ে গেছে। কিউইরাও সম্প্রতি বেশ কয়েকটি টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়েছে। সেই ভাগ্য বিড়ম্বিত দু’দল আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।

তবে বিশ্লেষেকরা মনে করছেন দুবাইয়ের মতো এখানে রানের জন্য লড়াই করতে হবে না। গাদ্দাফি স্টেডিয়ামের পিচে রান উৎসব হবে বলেই আভাস মিলেছে। এই নিয়ে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন জানান, ‘পেশাদার ক্রিকেটের কঠিন এই বাস্তবতা মেনে নিয়েই সেরাটা দিয়ে জেতার চেষ্টা করব আমরা।’

দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও আজ ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে রাখা যাবে না নিউজিল্যান্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোরে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৩০৫ রান তাড়া করে প্রোটিয়াদের হারিয়েছিল কিউইরা।

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫