হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের প্রথম একাদশে বদল

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এদিন তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে চেন্নাই। অন্যদিকে দুটি ম্যাচ খেলে যথেষ্টই কোণঠাসা হায়দরাবাদ। ফলে এদিনের ম্যাচে যে চেন্নাই সুপার কিংস আত্মবিশ্বাসের সঙ্গে নামছে, তাতে কোনও সন্দেহ নেই। তবে জানা যাচ্ছে, এদিনের ম্যাচে বদল আসছে চেন্নাইয়ের প্রথম একাদশে।

জানা যাচ্ছে, চেন্নাইয়ের প্রথম একাদশে এদিন থাকছে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরের বদলে প্রথম একাদশে রাখা হয়েছে শর্দুল ঠাকুরকে। তবে মুস্তাফিজুরের পরিবর্তে মহেশ থাকসেনাকেও খেলানোর কথা জানা যাচ্ছে। অন্যদিকে শিবম দুবেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। চেন্নাই যদি প্রথমে ব্যাট করে তাহলে শিবম দুবেকে নামানো হবে। অন্যদিকে বোলিংয়ের সময়ে মাথিশা পাথিরানাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে।

তবে সানরাইজার্স হায়দরাবাদ দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। এদিনও ওয়ানিন্দু হাসরাঙ্গাকে খেলানোর সম্ভাবনা নেই হায়দরাবাদের। সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ডানিয়েল ভিত্তোরি জানান, শুক্রবারের ম্যাচেও অনেক রান হতে পারে। হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট মনে করছে, শুক্রবারের পিচের যা চরিত্র তাতে পেসার উমরান মালিক কাজে আসতে পারে। সেক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মার মধ্যে একজনকে খেলানো হতে পারে।

এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএলে ১৯টি ম্যাচ হয়েছে। এই ১৯টি ম্যাচের মধ্যে চেন্নাই ১৪টি ম্যাচে জিতেছে। অন্যদিকে পাঁচটি ম্যাচে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর