গুজরাতের বিরুদ্ধে নামার আগে বদল পঞ্জাব শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে বদল আসছে পঞ্জাব কিংসে। তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরেছে পঞ্জাব কিংস। বৃহস্পতিবার গুজরাতের বিরুদ্ধে জিততে মরিয়া শিখর ধাওয়ানরা।

জানা যাচ্ছে, পঞ্জাব কিংসে অলরাউন্ডার সিকন্দর রাজাকে এদিন নেওয়া হতে পারে। লিয়ম লিভিংস্টোনের বদলে সিকন্দর রাজাকে এদিন প্রথম একাদশে নিল পঞ্জাব। এর আগে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড় লিভিংস্টোন। চোট পাওয়ার কারণে ঠিকমতো ব্যাট করতে পারেননি তিনি। চোট নিয়েই ব্যাট করতে হয়েছে তাঁকে। পঞ্জাব কিংসের দলে বদল আনার কথা ভাবনাচিন্তা করা হলেও গুজরাত টাইটান্সের প্রথম একাদশে কোনও পরিবর্তন আসছে না বলে খবর।

এদিনের ম্যাচে গুজরাতের পেস বোলার মোহিত শর্মার মুখোমুখি হতে হবে পঞ্জাব কিংসের ব্যাটসম্যানকে। মোহিত স্লো বাউন্সার, ইয়র্কার দেওয়ার বিষয়ে খুবই পারদর্শী। মোহিতের বল কি শিখর ধওয়ানরা সামলাতে পারবে, এখন সেটাই দেখার। এদিকে পঞ্জাব কিংসের বোলারদের মধ্যে অর্শদীপ সিংয়ের পারফরমেন্স খুব একটা আশানুরূপ নয়। এটা পঞ্জাব শিবিরকে চিন্তায় রেখেছে। এর আগে গত মরশুমে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। সেই ম্যাচে পঞ্জাবকে গুজরাতের কাছে হার স্বীকার করতে হয়েছিল। ৬ উইকেটে পঞ্জাবকে হারায় গুজরাত।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার