ফুটবল দুর্নীতিতে নাম জড়াল চিনের, আজীবন নিষিদ্ধ ৭৩ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ম্যাচ ফিক্সিং, ঘুষ, দুর্নীতিতে এবার নাম জড়িয়েছে চিনা ফুটবলের। এই ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চিন। দুর্নীতি বিরোধী অভিযানে নেমে চিনের প্রাক্তন জাতীয় কোচ লি তিয়ে এবং সাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি চেন শুয়ুয়ানসহ ৭৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ফুটবল থেকে আজীবন তাঁদের নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে চিনের ৯টি ক্লাবের বিরুদ্ধে পয়েন্ট কর্তন ও আর্থিক জরিমানা ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অধীনে চিনা ফুটবলে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়েছে। এই অভিযানের ফলে চিনা ফুটবলের দুর্নীতির দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। অপরাধ প্রমাণিত হওয়ায় ৭৩ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে চিন। ৭৩ জনকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নিষিদ্ধের তালিকায় রয়েছে কোচ, কর্মকর্তা, ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। দুর্নীতিতে নাম জড়িয়েছে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দল পরিচালনা করা লি তিয়ে এবং প্রাক্তন সভাপতি চেন শুয়ুয়ানের। ঘুষ নেওয়ার দোষে দোষী সাব্যস্ত হয়েছেন। লি তিয়েকে ২০ বছর এবং  চেন শুয়ুয়ানকে যাবজ্জীবন পাঠানো হয়েছে।

চিনে এই দুর্নীতির প্রভাব পড়েছে চাইনিজ সুপার লিগেও। অনিয়মের সঙ্গে জড়িত থাকার কারণে ৯টি ক্লাবের পয়েন্ট কর্তন ও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। সাংহাই শেনহুয়া ও চিয়ানজিন জিনমেন টাইগার্স বেশি শাস্তি পেয়েছে। দুটি ক্লাবের পয়েন্ট কাটা গিয়েছে। পাশাপাশি জরিমানাও হয়েছে। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রতিটি ক্লাবের অনিয়মের ধরন, গুরুত্ব ও সামাজিক প্রভাব বিবেচনা করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের ইঙ্গিত, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব