বৈভব ভাঙতে পারে ১৭৫ রানের রেকর্ড! জানালেন ক্রিস গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: সতীর্থদের সঙ্গে হাসিখুশি থেকে জীবন উপভোগ করা ক্রিকেটার ক্রিস গেল নাকি ভুগছেন অবসাদে। খেলার মাঠে এবং মাঠের বাইরে খুশি মনে দেখা যায় তাঁকে। জীবনকে খুব সুন্দর করে উপভোগ করতে জানেন তিনি। কিন্তু আইপিএল খেলতে এসেই অবসাদে ভুগছেন ক্রিস গেল। তাঁর কথায় ১৭৫ রানের রেকর্ড ভাঙতে পারে বৈভব সূর্যবংশী।

শেষ ৩ বছর আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালের পর তাঁকে আর খেলতে দেখা যায়নি। শেষবার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তিনি জানিয়েছেন, তাঁর আইপিএল কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সেটা পঞ্জাবের জন্য। ওরা অসম্মান করেছে। একজন সিনিয়র হওয়ার সত্ত্বেও জুনিয়রের মত দেখা হতো। খেলার সুযোগই দেওয়া হতনা। জীবনে প্রথমবার অবসাদে চলে গিয়েছিলেন। মানসিক শান্তির দরকার ছিল। কোভিড চলাকালীন এমনিতেই আলাদা থাকতে হত। পাশাপাশি এমন ব্যবহার তিনি মেনে নিতে পারেননি। মাথার মধ্যে অনেক কিছু চলত। ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন। তৎকালীন পঞ্জাব কোচ অনিল কুম্বলেকে ডেকে বলেছিলেন, তিনি খেলতে চাননা। এখান থেকে বেরাতে চান। কথা বলার সময় কেঁদে ফেলেছিলেন। তখন লোকেশ রাহুল অধিনায়ক ছিলেন। সেখানে থাকা সম্ভব হয়নি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন গেল। এখনও পর্যন্ত সেটা আইপিএলে এক ইনিংসে সর্বাধিক রান। গেলের মতে, সেই রেকর্ড যে কোনও দিন ভেঙে দিতে পারেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। কিন্তু এখনও ওয়েস্ট ইন্ডিজ়ের জার্সি গায়ে খেলতে ভালবাসেন। কিন্তু আইপিএল খেলতে এসে অবসাদে ডুবে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

২০১২ সালের বিশ্বকাপ জিতে বেশি আনন্দ পেয়েছিলেন গেল। সে বারই প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা। প্রথম ব্যাটার হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরানের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। পরিকাঠামোর অভাবে ওয়েস্ট ইন্ডিজের হাল অত্যন্ত খারাপ।

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য