ICC Rankings: বিরাট-সূর্যকে টপকে নতুন রেকর্ড অভিষেক শর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করেছিলেন তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তেমন বড় রান না পেলেও গোটা প্রতিযোগিতায় দারুণ ছন্দে ছিলেন তিনি। আর তাঁর ব্যাটিংয়ের দাপটেই প্রতিপক্ষকে ঘায়েল করেছিলেন সূর্যকুমার যাদবরা এশিয়া কাপে ওই দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন ভারতের তরুণ ওপেনার। আইসিসির ক্রমতালিকায় (ICC Rankings ) টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখলে রাখার পাশাপাশি গড়লেন নয়া রেকর্ডও। টপকে গেলেন বিরাট কোহলি সূর্যকুমার যাদবদের। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট সংগ্রহের রেকর্ড এখন অভিষেকের দখলে।

২০২৪ সালে ভারতের জার্সি গায়ে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটেছিল ভারতের তরুণ ওপেনারের। তার পর আর পিছন ফিরে তাকাননি। এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলে করেছেন ৮৪৯ রান। তবে এশিয়া কাপে ছিলেন দারুণ ছন্দে। এশিয়া কাপে সাত ইনিংসে ভারতের তরুণ ওপেনারের ব্যাট থেকে এসেছে ৩১৪ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। এর মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৭৫। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও খেলেছিলেন অনবদ্য ৭৪ রানের ইনিংস। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই এশিয়া কাপের প্রতিটা ম্যাচে ভাল শুরু করতে পেরেছিল টিম ইন্ডিয়া।

এতদিন আইসিসির ক্রমতালিকায় টি টোয়েন্টির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট দখলের রেকর্ড ছিল ইংল্যান্ডের ব্যাটার ডেভিড মালানের (৯১৯)। তাঁকে টপকে গেলেন অভিষেক। শুধু তাই নয়, দুই ভারতীয় খেলোয়াড় বিরাট কোহলি (৯০৯) ও সূর্যকুমার যাদবের (৯১২) রেকর্ডও ভাঙলেন তিনি।

 

 

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র