Loading live market data...
Loading active stocks...
Connecting...

সূর্য যাদব-রিজওয়ানের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার, কী কীর্তি গড়লেন?  

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই।’ ফের একবার তা প্রমাণ করলেন অস্ট্রিয়ার ক্রিকেটার করণবীর সিংহ। ক্রিকেট দুনিয়ায় কার্যত অনামী ও কুলগোত্রহীন দলের হয়ে খেললে কী হবে, ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার ভেঙে দিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানুরের বিশ্বরেকর্ড। একসময়ে যে রেকর্ড ভাঙা অসম্ভব মনে হয়েছিল।

কী সেই রেকর্ড?

চার বছর আগে ২০২১ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক মরসুমে ১,৩২৬ রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মোহাম্মদ রিজওয়ানুর। চলতি বছরে ইতিমধ্যেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অস্ট্রিয়ান ব্যাটার করণবীর সিংহ। এখনও পর্যন্ত ১,৪৮৮ রান করেছেন তিনি। রোমানিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলেছে অস্ট্রিয়া। সিরিজ শুরুর আগে রিজওয়ানুরের রেকর্ড ভাঙার জন্য করণবীরের প্রয়োজন ছিল মাত্র ৮৭ রান।  সিরিজের প্রথম ম্যাচে ২৭ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন করণবীর। দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলে টপকে যান রিজওয়ানুরকে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে যথাক্রমে ৭৪ ও ২৭ রান করেছেন।

শুধু টি টোয়েন্টি এক বছরে সর্বাধিক রান করার ক্ষেত্রেই রিজওয়ানুরকে টপকে যাননি করণবীর। এক বছরে সর্বোচ্চ চার হাঁকানোর ক্ষেত্রেও পাক ব্যাটারের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। রোমানিয়া সফরে ১৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন করণবীর। যার ফলে চলতি বছরে তাঁর মোট বাউন্ডারির সংখ্যা দাঁড়িয়েছে ১২৭টি। রিজওয়ানের রেকর্ড ছিল ১১৯। এর আগে ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন করণবীর। চলতি বছরে তার ছক্কার সংখ্যা ১২২টি। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?