এই মুহূর্তে

সুখবর ক্রীড়াপ্রেমীদের, ইডেনের দর্শক আসন ৬৭ হাজার থেকে বেড়ে হচ্ছে ৮৫,০০০

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের নন্দনকানন ইডেনের গ্যালারিতে বসে ম্যাচ দেখার স্বপ্ন সব ক্রীড়াপ্রেমীর। কিন্তু দর্শক আসন কম হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয় না। বড় ম্যাচে টিকিট নিয়ে হাহাকার শোনা যায়। তবে সেই হাহাকারের দিন শেষ হতে চলেছে। ইডেনের দর্শক আসন এক লাফে ১৮ হাজার বাড়াচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। বর্তমানে ৬৭ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। তা বেড়ে হচ্ছে ৮৫ হাজার। আগামী বছর থেকেই সম্ভবত নবকলেবরের ইডেনে বসে ম্যাচ উপভোগ করার সুবিধা পাবেন দর্শকরা।

সূত্রের খবর, শুধু ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ম্যাচের কথা ভেবেই নয়, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কথা ভেবেই ইডেনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন সিএবি কর্তারা। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। দরপত্র ঝাড়াই-বাছাই শেষে যে সংস্থা দায়িত্ব পাবে, তাদের কাজ শুরু করার দেড় বছরের মধ্যে তা শেষ করতে হবে। চলতি বছর আইপিএল শেষ হলেই ইডেন সংস্কারের কাজ শুরু হবে। ২০২৭ সালের মধ্যেই নতুন সাজে দেখা যাবে ক্রিকেটের নন্দন কাননকে।

সিএবি’র তরফে যে দরপত্র (টেন্ডার) ডাকা হয়েছে তাতে বলা হয়েছে, ‘মাল্টি-পারপাস স্পোর্টস’-এর সুযোগ-সুবিধা থাকতে হবে। গ্যালারির চারটি ব্লক বি, সি, কে, এল এবং ক্লাব হাউস অক্ষত থাকছে। গ্যালারির বাকি অংশে আসন বাড়ানো হবে। ইডেন সংস্কারের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৪ মার্চ। মোট দু’টি ভাগে দরপত্র জমা দিতে হবে। একটি টেকনিক্যাল প্রস্তাব।

দ্বিতীয়টি আর্থিক প্রস্তাব। ১৬ মার্চ প্রথমে টেকনিক্যাল প্রস্তাব সংক্রান্ত দরপত্র খোলা হবে। এখানে মোট ৭০ নম্বর রয়েছে। যে সংস্থা টেকনিক্যাল প্রস্তাবে ৪৯ নম্বর পাবে, শুধু তাদের দেওয়া আর্থিক প্রস্তাবই বিবেচনা করা হবে। গ্যালারি ও স্টেডিয়াম সংস্কারে খরচ হবে ২৫০ কোটি টাকার মতো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

ভোট পর্বে ডার্বি নিয়ে অনিশ্চয়তা, বদল হতে পারে একাধিক ম্যাচের দিন

চিটিং করেছে বন্ধু বাংলাদেশ, সিরিজ হেরেই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাকিস্তানের

আসন্ন আইপিএলে এই ক্রিকেটারের রেকর্ড ভাঙতে চান বৈভব, জানালেন নিজের স্বপ্নের কথা

রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে বধ করে সিরিজ জয় বাংলাদেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ