হার্দিক-রোহিত সহ মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড়দের বড় শাস্তি দিল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময়টা মোটেও ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে চলতি আইপিএলের প্লে অফে খেলা অনেকটাই কঠিন করে ফেলেছেন হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মারা। শুধু তাই নয়, ম্যাচ হারার পরে বড় সড় শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক-সহ গোটা মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্যরা। শুধু তাই নয়, কার্যত এক ম্যাচ নির্বাসিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক।

গত ১৮ এপ্রিল পঞ্জাব কিংসকে হারানোর পরেই বড়সড় শাস্তির মুখে পড়তে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে। স্লো ওভার রেটের জন্য তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে।আইপিএলের আচরণবিধি অনুযায়ী প্রথমবার স্লো ওভার রেটের অপরাধে শুধু অধিনায়ককে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হয়। একই আসরে দ্বিতীয়বার ওই অপরাধ করলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকিদের ৬ লাখ টাকা করে অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ কাটা যাবে। আর তৃতীয়বার একই দোষ করলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হবে এবং একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। দলের বাকিদের ১২ লাখ টাকা করে বা ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হবে।

মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল হার্দিক বাহিনী। জবাবে ১৯.২ ওভারেই হাতে চার উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের বাহিনী। আর ম্যাচ হারার পরে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল করতে না পারায় বড়সড় শাস্তির মুখে পড়তে হয়েছে হার্দিক পাণ্ড্য-রোহিত শর্মাদের। দ্বিতীয়বার একই অপরাধ করায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে ম্যাচ ফি’র ১০০ শতাংশ অর্থা‍ৎ ২৪  লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের বাকি খেলোয়াড়দের ৬ লক্ষ টাকা করে অর্থা‍ৎ ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে ফের একই অপরাধ করলে হার্দিককে ৩০ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি এক ম্যাচে নির্বাসিত করা হবে বলেও সতর্ক করে দিয়েছে বোর্ড।

গোঘাটে পরপর দুটি মন্দিরে চুরি! আতঙ্কে গ্রামবাসীরা

আমেরিকায় চাকরির খোঁজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু তেলেঙ্গানার তরুণীর

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন

ঈশান ছিটকে যেতেই কপাল খুলবে বৈভবের? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

লক্ষ্মীপুজোর বাজারেও মূল্যবৃদ্ধির কোপ, পুজোর সামগ্রী কিনতে নাভিশ্বাস গৃহস্থের

ভয়াবহ দুর্ঘটনা, রাজস্থানে পুণ্যার্থী বোঝাই বাসে ট্রেলারের ধাক্কায় মৃত ৩

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর