রবি রাতে ফের ভারত-পাক মহারণ, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জয়’-এই লক্ষ্য সামনে নিয়েই আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে চির শত্রু ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটা থেকে শুরু হবে দুই দলের মহাযুদ্ধ। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যেমন নামবেন সূর্যকুমার যাদবরা, তেমনই গ্রুপ লিগে লজ্জাজনক হারের বদলা নিতে নামবেন সলমান আলি আঘারা। ফলে আজকের ম্যাচে ধুন্ধুমার লড়াই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এশিয়া কাপে ১৯৮৪ সালে প্রথমবার দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। শারজায় প্রথম সাক্ষাতে ৫৪ রানে জয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। তার পর থেকে এখনও পর্যন্ত মোট ২০ বার মুখোমুখি হয়েছে দুই চির শত্রু। মুখোমুখি সাক্ষাতে অবশ্য এগিয়ে ভারত। ব্লু ব্রিগেড জয়ী হয়েছে ১১টি ম্যাচে। উল্টোদিকে পাকিস্তান জয়ী হয়েছে ৬টি ম্যাচে। তিনটি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। চলতি এশিয়া কাপের গ্রুপ লিগে গত ১৪ সেপ্টেম্বর শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে সাত উইকেটে জিতেছিলেন সূর্যকুমার যাদবরা।

চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। গ্রুপ লিগের তিন ম্যাচেই জয় হাসিল করেছে। পাকিস্তান ছাড়াও হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানকে। অন্যদিকে পাকিস্তান ভারতের কাছে হেরেছে। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। যদিও খুব একটা ছন্দে দেখা যায়নি সলমানদের। ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই হাই-ভোল্টেজ। যদিও এবার এশিয়া কাপে অন্য এক কারণে দুই দলকে নিয়ে জোর চর্চা চলছে।। গ্রুপ লিগের ম্যাচে জয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে রাজি হননি সূর্যকুমার যাদবরা। আর ওই ঘটনার জল বহুদূর গড়িয়েছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবিতে সোচ্চার হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের হুমকিও দিয়েছিল। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। পাক ক্রিকেট বোর্ডের যাবতীয় দাবি খারিজ করে আজকের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পাইক্রফ্টের কাঁধেই ন্যস্ত করেছে আইসিসি। তাতে খানিকটা চটে গিয়ে শনিবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলন বয়কট করেছে পাকিস্তান দল। অনেকে আশঙ্কা করছেন, আজ ভারতের বিরুদ্ধেও টিম নামানো নিয়ে খানিকটা নাটক করতে পারে পাক শিবির।

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের