চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে তাণ্ডব চালালেন  সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা-অক্ষর পটেল-নমন ধীররা। আর চার মূর্তির তাণ্ডবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রথম টি টোয়েন্টি ম্যাচে অনায়াসেই জয় হাসিল করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে গ্লেন ফিলিপসের ৪০ বলে অপরাজিত ৮২ রানের দৌলতে চার উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছিল স্বাগতিকরা। জবাবে ২ বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জয় হাসিল করেন শ্রেয়স আইয়াররা।

জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেই শুরু থেকে তাণ্ডব চালাতে শুরু করেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিউয়ি বোলারদের বেধড়ক ঠাঙানি দিয়ে মাত্র ১৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ যোগ করেন। ম্যাট হেনরি-অ্যাডাম মিলনেদের নিয়ে ছেলেখেলা করে মাত্র ২৩ বলেই টি টোয়েন্টিতে নিজের ১১তম অর্ধশতরান পূর্ণ করেন সঞ্জু। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বিধ্বংসী অভিষেক শর্মাকে (১২ বলে ২৯) ফিরিয়ে ৯৩ রানের জুটি ভাঙেন নিউজিল্যান্ডের মিচেল ব্রেসওয়েল। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৯৪।

অভিষেক ফেরার পরে রান ওঠার গতি যেমন শ্লত হয়ে যায়, তেমনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের টপ ব্যাটিং অর্ডার। আগ্রাসী মেজাজে খেলেতে গিয়ে নবম ওভারে মিচেল স্যান্টনারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। তাঁর ৩৩ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল আটটি চার ও চারটি ছক্কায়। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি তিলক ভার্মা। ১১ বলে মাত্র ৬ রান করেন ব্রেসওয়েলের শিকার হয়ে ফেরেন তিনি। পরের ওভারে মিচেল স্যান্টনারের বলে ফিরে যান ঈশান কিশনও (১)। ৩১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় শিবির।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান অধিনায়ক শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল। কিউয়ি বোলারদের পাল্টা মারের পথে হেঁটে মনোবল ভাঙার চেষ্টা করেন। ১৫তম ওভারে বল করতে এসে অক্ষরকে ৯১৪ বলে ২৪) ফিরিয়ে ২৪ বলে ৪৫ রানের পার্টনারশিপ ভাঙেন লকি ফার্গুসন। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ষষ্ঠ উইকেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করে নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেন শ্রেয়স আইয়ার ও নমন ধীর। শেষ দুই বলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ রান। ১৯তম ওভারে বল করতে এসে ভারত অধিনায়ককে (২৮ বলে ৪২) ফিরিয়ে ৪৩ রানের পার্টনারশিপ ভাঙেন অ্যাডাম মিলনে। শেষ পর্যন্ত শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন নমন ধীর। তিনি ১৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।  নীতীশ রেড্ডি অপরাজিত থাকেন ২ রানে।

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

১২ হাজার টাকা পাবি তো? পুরোহিতকে বলা এই কথার জেরে বাবাকে হারালেন যুবক

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি